এক্সপ্লোর

Dilip Ghosh: দিলীপ-গড়ে প্রার্থী জুন, 'সুন্দর মুখ দেখে কী আর...' কটাক্ষ বিজেপি নেতার

Dilip Ghosh on June Malia: মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সেই জায়গায় দিলীপ ঘোষ প্রার্থী হয়, সেক্ষেত্রে লড়াই কী রকম হবে

বিশ্বজিৎ দাস, মেদিনীপুর: ব্রিগেডের জনগর্জন সভা (Jonogorjon Sabha) থেকেই চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Election) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশ। ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করলেন মমতা। এই প্রথম ব্রিগেডের সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। যা নিয়ে কটাক্ষ শোনা গেল দিলীপ ঘোষের গলায়।                                                                                       


মেদিনীপুর দিলীপ-গড় হিসেবেই পরিচিত। খড়গপুর শহরের খড়্গপুরের সাউথ এলাকায় একটি চায়ের দোকানে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র থেকে এদিন জুনকেই কটাক্ষ করলেন দিলীপ।        

মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সেই জায়গায় দিলীপ ঘোষ প্রার্থী হয়, সেক্ষেত্রে লড়াই কী রকম হবে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির তরফে এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। প্রথম যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এখনও প্রকাশিত হয়নি মেদিনীপুর থেকে কে প্রার্থী হতে চলেছেন। যদি জুন মালিয়ার বিরুদ্ধে দাঁড়াতে হয় সেক্ষেত্রে কী বলবেন দিলীপ?   

এ প্রসঙ্গে দিলীপ বলেন, 'জুন মালিয়াকে আমার শুভেচ্ছা। দল ওঁকে দাঁড় করিয়েছে। মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে। এখানে বড় বড় লড়াই হয়েছে। রাজনীতির বড় বড় নেতাকেও দেখেছি এখানে। অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। মেদিনীপুর থেকে তারা গেছেন। মানুষ নরেন্দ্র মোদির দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে। সেদিকেই মানুষ ভোট দিবে। স্বাভাবিকভাবে যে উন্নয়ন খড়্গপুরের চেহারা পাল্টে দেওয়ার চেষ্টা করেছি রেলের মাধ্যমে। মানুষ এটা দেখবে। আমার মনে হয় ঐরকম সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না।' 

আরও পড়ুন, বীরভূমে অনুব্রতর-অনুপস্থিতিতে কি কঠিন হবে লড়াই ? যা বললেন শতাব্দী...

এদিকে, আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের একাধিক এলাকায় তাঁর নামে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে ৪০ হাজারের বেশি ভোটের লিড দেবে দাঁতন, এমনই দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget