এক্সপ্লোর

CBI: এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Bengal Government On CBI : পশ্চিমবঙ্গে CBI তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রুমা পাল ও দীপক ঘোষ, কলকাতা : পশ্চিমবঙ্গে CBI তদন্ত নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI. তবে রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি।

আরও পড়ুন, মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ? "প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ", দিল্লিতে বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর

সরকার বদলেছে। বদলেছে পরিস্থিতি। এবার পশ্চিমবঙ্গে তদন্তের ক্ষেত্রে স্বাধীনতা ফিরে পেল CBI। ২০১৮-তে রাজ্যের তৃণমূল সরকারের আমলে CBI-এর ওপর লাগাম টানা হয়েছিল। ৮ বছর পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল রাজ্যের নতুন বিজেপি সরকার। এখন থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কোনও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI.এর জন্যে আলাদা করে আর কোনও অনুমতি নিতে হবে না ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বিজেপির সাংসদ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, যা হয়েছে খুব ভাল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো কিছু করতে দিত না । মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের আমলে একাধিকবার বিভিন্ন তদন্তে এরাজ্যে বাধার মুখে পড়তে হয়েছিল CBI-কে।
 
২০১৯-এর ৩ ফেব্রুয়ারি, সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার পুলিশ তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে যায় CBI, যে ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন মোড় নেয় কেন্দ্র-রাজ্য সংঘাত। সেই ঘটনার প্রতিবাদে, মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে তৃণমূল সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অনুমতি ছাড়া এরাজ্য়ে কোনও তদন্ত করতে পারবে না CBI। এবার সেবিষয়ে CBI-কে ফ্রি হ্যান্ড দিল শুভেন্দু অধিকারীর সরকার। তবে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বদলাচ্ছে না নিয়ম। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে এখনও লাগবে রাজ্য সরকারের লিখিত অনুমতি।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget