এক্সপ্লোর

Kolkata News: জমে রয়েছে মামলার পাহাড়, দায়িত্ব পেয়েই কলকাতায় CBI ডিরেক্টর, বেঁধে দিলেন রূপরেখা

Praveen Sood: কোন পথে তদন্তের অগ্রগতি? আগামীর সেই রূপরেখাও তিনি ঠিক করে দিয়েছেন বলে জানা গিয়েছে।  

প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল: কলকাতায় এলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) ডিরেক্টর প্রবীণ সুদ (Praveen Sood)। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন তিনি। নিজাম প্যালেসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সারলেন জরুরি বৈঠকও। কোন পথে তদন্তের অগ্রগতি? আগামীর সেই রূপরেখাও তিনি ঠিক করে দিয়েছেন বলে জানা গিয়েছে।  (Kolkata News)

বহু বছর পুরনো সারদা কেলেঙ্কারি হোক অথবা রোজভ্য়ালিকাণ্ড নারদ স্টিং অপারেশন হোক বা অধুনা শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারকাণ্ড, কয়লাপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাস, বাংলার রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে সিবিআই। একাধিক মামলায় চার্জশিটও জমা দিয়েছে সিবিআই।

কিন্তু বার বার একটাই প্রশ্ন উঠছে, তা হল CBI তদন্ত শেষ হবে কবে? আর কত বছর ধরে চলবে? তদন্তের গতি কখনও জোরে, কখনও ঢিমেতালে...এমনটা কবে বন্ধ হবে? তদন্ত নিয়ে রাজনৈতিক তরজার পরিবর্তে কবে প্রকৃত দোষীরা শাস্তি পাবে? কোনওদিন মাথা অবধি পৌঁঁছবে CBI?না কি 'রাজা' থাকবে বহাল তবিয়তে আর 'বোড়েদের' ধরেই চলবে তদন্ত?

আরও পড়ুন: Mamata Banerjee: ‘চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশ গিয়েছিলেন, ওদের সাংসদের কিছু হয়নি', নুসরত প্রশ্নে মমতা

এইরকম একাধিক প্রশ্নের মধ্য়েই, অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ।কলকাতায় এসে বুধবার, প্রথমে তিনি যান নিজাম প্যালেসে, সিবিআই দফতরে। সেখানে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য় হালকা মেজাজে জবাব দেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ। কী কারণে কলকাতা সফর, তা জানতে চাইলে বলেন, "মিষ্টি দই খেতে এসেছি।" এদিন সেখান থেকে বেরিয়ে আইসিসিআর-এ সম্পর্ক সভায় যোগ দেন তিনি। বৈঠক করেন সিবিআইয়ের সুপারভাইজিং অফিসার ও আইনজীবীদের সঙ্গে। বলেন, "আমরা সম্পর্ক সভা করলাম। কোথায় কোথায় অসুবিধে হচ্ছে, জানলাম। আগামী দিনে কী ভাবে কাজ করা হবে, সেটাই ঠিক হল।"

এ রাজ্য়ে সিবিআইয়ের কাছে এই মুহূর্তে তদন্তের পাহাড়। ২০১৪ থেকে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত চলছে। গত ন'বছর ধরেই চলছে রোজভ্যালি মামলার CBI তদন্তও। নারদকাণ্ডের CBI তদন্তও চলছে ছ'বছর হয়ে গেল। এই প্রেক্ষাপটে, সিবিআই ডিরেক্টরের কলকাতায় এসে একের পর এক বৈঠক কি তদন্তে গতি আনবে?

একের পর এক মামলার তদন্তভার হাতে আসায় সিবিআইয়ের কাজের বহরও বাড়ছে। তাই এবার রাজারহাটে নিজেদের আলাদা দফতর তৈরি করতে চলেছে তারা। এদিন, সেখানেও যান সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদ।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget