এক্সপ্লোর

Rose valley case: রোজভ্যালি কাণ্ডে বিপাকে মন্ত্রিকন্যা, শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট সিবিআই-এর

Rose valley case: এর আগে, নারদ কাণ্ডেও (Narada Scam) শ্রেয়ার নাম সামনে এসেছিল। শোভন চট্টোপাধ্যায়কে জেরার সময়ই শ্রেয়ার নাম জানতে পারেন তদন্তকারীরা।

কলকাতা: ফের বিপাকে রাজ্যের দফতরহীন মন্ত্রী সাধন পাণ্ডের (Sadhan Pande) মেয়ে শ্রেয়া পাণ্ডে (Shreya Pande)। রোজভ্যালি কাণ্ডে (Rosevalley Scam) এ বার তাঁর বিরুদ্ধে চার্জশিট (CBI Chargesheet) জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। গোয়েন্দাদের অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ইন্টিরিয়র ডেকরেশনের নামে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে দু’পক্ষের মধ্যে। শ্রেয়া পাণ্ডের ব্যবসায়িক সহযোগীরও নাম সিবিআই-এর চার্জশিটে।

সোমবার ওড়িশার ভুবনেশ্বর আদালতে শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গোয়েন্দাদের দাবি, শ্রেয়ার ইন্টিরিয়র ডিজাইনিং সংস্থা রয়েছে। সেই সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন ছিল রোজভ্যালির। তার বেশ কিছু নথিপত্রও রয়েছে তাঁদের কাছে। এর আগে রোজভ্যালির সঙ্গে লেনদেন নিয়ে শ্রেয়াকে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ED)। সেই সময় গোয়েন্দাদের কাছে বেশ কিছু নথি জমা দিয়েছিলেন শ্রেয়া।

আরও পড়ুন: Omicron: ওমিক্রন-টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের, বিদেশ ভ্রমণের রেকর্ড থাকলে তবেই জিনোম সিকোয়েন্সিং

রোজভ্যালি-কাণ্ডে এর আগেও তলব করা হয়েছিল শ্রেয়াকে। সেই সময়ে বেশ কিছু নথিও জমা দিয়েছিলেন শ্রেয়া। জানা যায়, তাঁর ইন্টেরিয়ার ডিজাইনিং কোম্পানি রয়েছে। সেই কোম্পানির সঙ্গে রোজভ্যালি-কাণ্ডের যোগ সূত্র মিলতেই, তাঁকে তলব করেছিল ইডি।

এর আগে, নারদ কাণ্ডেও (Narada Scam) শ্রেয়ার নাম সামনে এসেছিল। শোভন চট্টোপাধ্যায়কে জেরার সময়ই শ্রেয়ার নাম জানতে পারেন তদন্তকারীরা। শ্রেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কার কার সঙ্গে, কত টাকার লেনদেন হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। সেই সময় ইডি সূত্রে জানা যায়, রোজভ্যালির কাছ থেকে শ্রেয়া এবং তাঁর মায়ের অ্যাকাউন্টে দু’কোটি টাকা ঢুকেছিল।

তার প্রেক্ষিতে শ্রেয়া জানিয়েছিলেন, ইন্টিরিয়র ডেকরেশনের ব্যবসা রয়েছে তাঁর। মন্দারমনির হোটেল এবং পার্কস্ট্রিটের অফিস সাজাতে রোজভ্যালির সঙ্গে চুক্তি হয় তাঁর। তার পারিশ্রমিক হিসেবেই ওই টাকার লেনদেন হয়। সাধনও সেই সময় মেয়ের পাশেই দাঁড়ান। জানিয়ে দেন, কাজের জায়গায় যথেষ্ট সুনাম রয়েছে মেয়ের। কোনও রকম গন্ডগোলে নেই শ্রেয়া। এ বার সরাসরি শ্রেয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget