এক্সপ্লোর

Kolkata News: শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করল CBI

CBI on Recruitment Scam: শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে গতি আনতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করল সিবিআই, দেশের বিভিন্ন জোন থেকে ৭ জন অফিসারকে বেছে নিয়ে কলকাতায় সিবিআইয়ের দুর্নীতিদমন শাখায় পাঠানো হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা: শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে ( Recruitment Scam) গতি আনতে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করল সিবিআই (CBI) । দেশের বিভিন্ন জোন থেকে ৭ জন অফিসারকে বেছে নিয়ে ২ মাসের জন্য কলকাতায় সিবিআইয়ের (CBI) দুর্নীতিদমন শাখায় পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, এদের মধ্যে রয়েছেন SP পদমর্যাদার এক অফিসার, DSP পদমর্যাদার ৩ অফিসার, ইন্সপেক্টর পদমর্যাদার ২ অফিসার ও এক সাব ইন্সপেক্টর। এই অফিসারদের দিল্লি, ভোপাল, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, রাঁচি ও ধানবাদ থেকে আনা হয়েছে। তদন্তে গতি আনতে স্পেশাল টাস্ক ফোর্সের এই অফিসারদের সঙ্গে তদন্তকারী অফিসাররাও থাকবেন।

সিবিআই সূত্রে খবর, কয়েকদিন আগে দিল্লিতে রিপোর্ট পাঠিয়ে জানানো হয়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রতিদিন নতুন নাম উঠে আসছে। সামনে আসছে নতুন নতুন তথ্য। এই পরিস্থিতিতে কয়েকজন অফিসার নিয়ে তদন্তে গতি আনা সম্ভব নয় বলে জানানো হয়। রিপোর্ট পাওয়ার পরেই দ্রুত তৈরি করা হয় টাস্ক ফোর্স। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের একাধিক হেভিওয়েটের নাম জড়িয়েছে। জেলে গিয়েছেন অনেকেই। সম্প্রতি এই ইস্যুতে বিরোধী দলনেতা বলেছিলেন, 'গোটা শিক্ষ দফতর জেলে গিয়েছে।' 

সম্প্রতি ধৃত কুন্তল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি তুলেছিল ইডি। মামলার চার্জশিটে ইডি দাবি করেছিল কুন্তল ঘোষ একাই তুলেছিলেন ১০০ কোটি। নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তলের জীবনের শুরুটা কিন্তু অন্যরকম। একটি উড়ান সংস্থার গ্রাউন্ড ক্রিউ (Ground Crew) হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন কুন্তল। কখনও কোনও ইনস্টিটিউট খুলেছেন। কখনও আমদানি-রফতানির সংস্থা খুলেছেন। কখনও জমির দালালি করেছেন। কিন্তু রকেটগতিতে তার উত্থান নিয়োগ দুর্নীতিতে জড়ানোর পরেই। এই সময়েই হু হু করে বেড়ে যায় তাঁর উপার্জন, এমনটাই দাবি ইডির।

আরও পড়ুন,'মমতার সরকার আন্দোলনকে ভয় পায়', কুড়মিদের ইস্যুতে ট্যুইট দিলীপের

তিনি কোথা থেকে কোথায় পৌঁছেছিলেন, সেই তথ্য় উঠে এসেছিল ইডি-র চার্জশিটে। সেখানে দাবি করা হয়েছিল, কুন্তল ঘোষ জানিয়েছিলেন যে তিনি একটি উড়ান সংস্থার গ্রাউন্ড ক্রিউ হিসেবে কাজ করতেন। ৩ মাস সেই কাজ করেন তিনি। কিছুদিন পর আবার আমদানি-রফতানি সংক্রান্ত একটি সংস্থা খোলেন তিনি। বাংলাদেশে গম রফতানি করতো সেই সংস্থা। এর মধ্য়ে ৩২ লক্ষ টাকা খরচ করে ইন্দ্রানী দেবী নামে ইনস্টিটিউট খোলেন কুন্তল। তার সেক্রেটারি হিসেবে কুন্তলের মাইনে ছিল মাসে ৪০ হাজার টাকা। এসবের পাশাপাশি কিছুদিন জমির দালালিও করেছিলেন তিনি।

 

সেরা শিরোনাম

JP Nadda Convoy Attack : নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
নাড্ডার কনভয়ে বিপজ্জনক হামলা, পুরনো মামলায় গ্রেফতার ডায়মন্ড হারবারের আরেক তৃণমূল নেতা
Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Kharagpur Station: প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
প্ল্যাটফর্মে ৫০০ টাকার পাহাড়, কোটি টাকা গুনতে গুনতে ক্লান্ত মেশিন, কোথায় যাচ্ছিল এই টাকা?
Dhrubajyoti Basu arrested : ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা
ইন্দ্রনীল সেনের পরে এবার গ্রেফতার প্রাক্তন টালা প্রত্যয় কর্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget