এক্সপ্লোর

Dilip Ghosh: 'মমতার সরকার আন্দোলনকে ভয় পায়', কুড়মিদের ইস্যুতে ট্যুইট দিলীপের

Dilip Attacks Mamata Kurmi Protest Agitation: সরকারের সঙ্গে বৈঠকে বসব না, দাবি আন্দোলনকারীদের একাংশের। আর এই ইস্যুতে মমতার সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ট্যুইট, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ?

কলকাতা:  খেমাশুলিতে ৬ দিন ভোগান্তির পর উঠল অবরোধ।  যদিও গতকাল সরকারের সঙ্গে বৈঠকে বসব না, দাবি জানিয়েছিল আন্দোলনকারীদের একাংশ। আর কুড়মি আন্দোলন (Kurmi Agitation) ইস্যুতে মমতার সরকারের (Mamata Govt) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে ট্যুইট বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

'মমতার সরকার আন্দোলনকে ভয় পায়'

দিলীপ ঘোষ বলেন,  'এই রাজ্য সরকার আন্দোলনকে ভয় পায়। এরা কখনও আলোচনায় বসতে চায় না।  এতদিন ধরে কুড়মি আদিবাসীরা আন্দোলন করছে কিন্তু রাজ্য সরকার আলোচনায় বসছে না। দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ।' প্রসঙ্গত, সম্প্রতি এই ইস্যুতে নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে'। কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে এই সুরেই নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে শুভেন্দু অধিকারী লিখেছিলেন, 'রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের উপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল।'

খেমাশুলিতে ৬ দিন ভোগান্তির পর উঠল অবরোধ

যদিও গতকাল অবধি কুড়মি আন্দোলন (Kurmi Agitation) আংশিক শিথিল হয়ে গিয়েছিল। পুরুলিয়ার কুস্তাউরেও শুরু হয় রেল চলাচল। তবে এদিন সকালে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, খেমাশুলিতে ৬ দিন ভোগান্তির পর উঠল অবরোধ।  খেমাশুলিতে অবরোধ তুলে নিতে কুড়মি সমাজের নেতৃত্বকে পুলিশের অনুরোধের পর সরকারের তরফ থেকে দেওয়া হয় চিঠি। চিঠিতে সই করা হয় তাঁদের তরফে।

ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী

তবে লিখিতভাবে তাঁদের দাবির কথা জানিয়ে নবান্নে গিয়ে কথা বলার জন্য চিঠিতে বলা হয়েছে। পুলিশের তরফে আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানানো হয়। অবরোধ তুলে নিয়ে নবান্নে গিয়ে কথা বলার জন্য আন্দোলনকারীদের অনুরোধ করে পুলিশ। চিঠিতে কিছু ভুল আছে বলে দাবি আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের তরফে ভুল সংশোধনের অনুরোধ। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। তবে এরপর শেষ অবধি খেমাশুলিতে ওঠে অবরোধ।

 আরও পড়ুন, চাকা ফেটে যাত্রীবোঝাই বাসে আগুন জাতীয় সড়কে

'কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে'

মূলত কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে লাগাতার আন্দোলন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget