এক্সপ্লোর

Recruitment Scam Case : নিয়োগ দুর্নীতি নিয়ে 'ছোট আকারে' রিপোর্ট জমার কথা জানাল CBI, কী বললেন বিচারপতি ?

Justice Abhijit Ganguly : মানুষ ভাবতে শুরু করেছে এই মামলায় কিছু হবে না, মন্তব্য় করলেন বিচারপতি।

সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা : কোথায় গেল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-সমান (World Trade Centre) দুর্নীতির খতিয়ান ? আদালতে পাহাড় সমান দুর্নীতির প্রমাণ দেওয়ার কথা বললেও, তা পেশ করল না সিবিআই (CBI)। দুর্নীতি নিয়ে ছোট রিপোর্ট দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মানুষ ভাবতে শুরু করেছে এই মামলায় কিছু হবে না, মন্তব্য় করলেন বিচারপতি।

৯/১১-র ২২ বছর পর, সেই দিনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সমান দুর্নীতি তুলে ধরা হবে বলে দাবি করলেও, হাইকোর্টে এদিন 'ছোট আকারে' রিপোর্ট জমা দেওয়ার কথা জানাল CBI। সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বসল ঠিকই। কিন্তু নিয়োগ দুর্নীতির খতিয়ান দিল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এজলাসে সিবিআইয়ের আইনজীবী বললেন, মানুষের প্রত্যাশা আছে। এই দুর্নীতি নিয়ে ছোট রিপোর্ট আকারে জমা দেব। আর এর উত্তরে বিচারপতি বললেন, মানুষ ভাবতে শুরু করেছে এই মামলায় কিছু হবে না। দেখুন কী করা যায়।

সিবিআইয়ের আইনজীবী এদিন আদালতে বলেন, আজকের দিনটি কেবল ধ্বংসের দিন নয়। আজকের দিনে স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতাও করেছিলেন। যদিও, সিবিআইয়ের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের তো কিছু একটা করতে হবে। সাধারণ মানুষ ভাবছে কী হচ্ছে ?
শেষমেশ কী হয় তা দেখার অপেক্ষা করছে সবাই।

এরপর সিবিআইয়ের আইনজীবী জানান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কীভাবে জড়িত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, কীভাবে দুর্নীতির জাল বিস্তার হয়েছিল, কীভাবে তৎকালীন মন্ত্রী এবং সেক্রেটারি জোর করে চাপে ফেলে কাজ করিয়েছেন, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যের মধ্য়ে কী যোগসূত্র, পার্থর অফিসে মানিকের যাতায়াত, এসব তথ্য়ই উঠে আসবে রিপোর্টে।

এপ্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "এটা বিরোধিতার প্রশ্ন নয়। মানুষের প্রশ্ন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্রনাথ জৈনরা গ্রেফতার হন, কিন্তু এঁরা কেন গ্রেফতার হন না ? কোর্টের আরও বেশি তৎপরতার মাধ্যমে, এজেন্সির তৎপরতার মাধ্যমে সমস্ত অভিযুক্তর বিরুদ্ধে প্রমাণ আছে। ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি।"

যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, "এগুলো যে সর্বতোভাবে মিডিয়া হেডলাইন করার জন্য কথা বলা । দুঃখের বিষয়, তদন্তকারী সংস্থা রাজনৈতিক নেতাদের মত কথা বলছেন। তাঁরা তো বলবেন ফ্যাক্টের উপর নির্ভর কর। দেখা গেল, তাঁদের কাছে কিছুই নেই।"

শেষ অবধি সিবিআইয়ের রিপোর্টে কী উঠে আসবে? সেটাই দেখার।

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, তুমুল দুর্যোগ উপকূলের জেলায়, উত্তাল হতে পারে সমুদ্র, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন এলাকা ?
Humayun Kabir: নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুন কবীরের, প্রকাশ্য সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরেই তলব AJUP বিধায়ককে
নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুন কবীরের, প্রকাশ্য সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরেই তলব AJUP বিধায়ককে
Debraj Chakraborty Arrest: আগেই জালে দেবরাজ, এবার তাঁর ৬ ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ১ ছায়াসঙ্গীকে নোটিস, দেবরাজ ঘনিষ্ঠদের কীর্তিকলাপও ফাঁস
আগেই জালে দেবরাজ, এবার তাঁর ৬ ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ১ ছায়াসঙ্গীকে নোটিস, দেবরাজ ঘনিষ্ঠদের কীর্তিকলাপও ফাঁস
West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget