এক্সপ্লোর

Madan Mitra:ফিরহাদের পর মদন মিত্রের বাড়িতেও সিবিআই

CBI Raid:মদন মিত্রের বাড়িতেও সিবিআই। ফিরহাদ হাকিমের পর মদনের বাড়িতে অভিযান সিবিআইয়ের। ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

হিন্দোল দে, কলকাতা: মদন মিত্রের (TMC MLA Madan Mitra) বাড়িতেও সিবিআই (CBI Raid In Madan Mitra Residence)। ফিরহাদ হাকিমের পর মদনের বাড়িতে অভিযান সিবিআইয়ের। ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই তল্লাশি। 

কী জানা গেল?
গত ৭ জুন ৩ জেলার ১৪টি পুর এলাকায় অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। পুজোর মুখে ফের সাঁড়াশি অভিযান। এদিন নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল একদিকে চেতলায় রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যান। অন্য একটি দল পৌঁছে যান কামারহাটির তৃণমূল বিধায়ক, মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে। এই মুহূর্তে মদন মিত্রের বাড়ির আশপাশেও কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরা। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ২ তৃণমূল নেতার বাড়িকেই কার্যত দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়। সূত্রের খবর, ২০১৭ সালে পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতেই এদিনের তল্লাশি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালিয়েছিল আর এক কেন্দ্রীয় এজেন্সি ইডি।

প্রেক্ষাপট...
ঠিক সকাল সাড়ে ৯টা নাগাদ মদন মিত্রের বাড়িতে ঢুকেছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ২ জন অফিসার ছাড়াও ব্যাঙ্কের কয়েকজন অফিসারও রয়েছেন ওই দলে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নিয়ে আসা হয়। এই মুহূর্তে কামারহাটির বিধায়কের গোটা বাড়ি কার্যত নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলেছেন সশস্ত্র জওয়ানরা। কিছু ক্ষণ আগে, কালীঘাট থানার কয়েক জন পুলিশকর্মী সেখানে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু জওয়ানরা তাঁদেরও আটকে দেন। প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষের বাড়িতে ১৯ ঘণ্টা ধরে তল্লাশি চালায় ED। একাধিক পুরসভা ও পুরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়ি-সহ ১৪টি জায়গায় তল্লাশি চলে। এর ঠিক ৩ দিনের মাথায় আজ
পুরমন্ত্রীর বাড়িতে পৌঁছল আরেক কেন্দ্রীয় এজেন্সি। পাশাপাশি মামলার তদন্তে মদন মিত্রর দুয়ারেও সিবিআই। আপাতত দু'জনের বাড়ির ভিতরে ঢোকা বা বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিবিআই সূত্রে খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা চলছে। সূত্রে আরও জানা যাচ্ছে, নথিপত্রে মদনের নাম পেয়েছিলেন তদন্তকারীরা। সেই সূত্রেই তাঁরা জানতে চান, পুর নিয়োগ দুর্নীতিতে ঠিক কী ভূমিকা ছিল কামারহাটির তৃণমূল বিধায়কের।  

আরও পড়ুন:মেঘ কেটে উঠতে পারে ঝলমলে রোদ, বীরভূমে বাড়বে গরম

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget