এক্সপ্লোর

RG Kar Case : RG করের টেন্ডারের চিঠিও সন্দীপ পাঠিয়েছিলেন টালা থানার OC-কে? আরও পাহাড়প্রমাণ চাঞ্চল্যকর নথি পেল CBI

Sandip Ghosh : সন্দীপ ঘোষ সরকারি ই-টেন্ডারের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। ই-টেন্ডারের চিঠি কেন টালা থানার OC-কে দেওয়া হয়েছিল?

প্রকাশ সিনহা, কলকাতা :  আর জি মেডিক্যালের ( RG Kar Medical )  দুর্নীতি মামলায় CBI-এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে ( Sandip Ghosh )  নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সিজার লিস্টের ছত্রে ছত্রে মিলেছে সন্দীপের দুর্নীতি যোগের প্রমাণ। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষর বাড়ি থেকে মিলেছে বহু গুরুত্বপূর্ণ নথি।

সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে ২৮৮ পাতার আরটিআই-এর কপি ও অভিযোগপত্র। পাওয়া গিয়েছে ৭৩০ পাতার টেন্ডার সংক্রান্ত নথিও। সন্দীপ ঘোষের বাড়ি থেকে মিলেছে অভ্যন্তরীণ কমিটির ৫১০ পাতার গোপন রিপোর্ট। যে সব নথি সন্দীপ ঘোষের অফিসে থাকার কথা সেগুলি তার বাড়িতে কেন ছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছে CBI। সন্দীপ ঘোষ সরকারি ই-টেন্ডারের সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। ই-টেন্ডারের চিঠি কেন টালা থানার OC-কে দেওয়া হয়েছিল জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

ইতিমধ্যেই আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার OC অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছে সিবিআই। রিমান্ড লেটারে কেন্দ্রীয় এজেন্সির দাবি, ৯ অগাস্ট দুপুরে আর জি কর মেডিক্যালের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন, তাতে সঠিক তথ্য ছিল না। এমনকী, জেনেবুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি করেছে , গোটা ঘটনাটাকে গুরুত্বহীন করে দেখাতে চাওয়ার জন্যই তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেননি তৎকালীন অধ্যক্ষ। এমন ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের যা করণীয়, তাতেও গাফিলতি দেখিয়েছেন সন্দীপ। ৯ অগাস্ট সকাল ১০টা ৩ মিনিটে টালা থানার OC-কে ফোন করলেও সন্দীপ নিজেই একঘণ্টা দেরিতে হাসপাতালে যান। রিমান্ড লেটারে দাবি করেছে সিবিআই।   

আর জি কর-কাণ্ডে গ্রেফতারির পরে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই পুঞ্জীভূত হয়েছে। ইতিমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ডাক্তার তকমা। ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পর সন্দীপ ঘোষকে শোকজ় করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। শোকজের জবাব সন্দীপ না দেওয়ায় রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।  

আরও পড়ুন :              

বাবার ছোট্ট দোকান, মধ্যবিত্ত জীবন-যাপন, আলমারি ভর্তি পুরস্কার, আন্দোলনের-মুখ দেবাশিসের বাড়িতে ABP Ananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, লটারি প্রাপকের ১ কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ
West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
Weather Update : কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
কোথাও কমলা সতর্কতা, কোথাও হলুদ ! আজ তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে। ৯ জেলায় জারি অ্যালার্ট
Dumdum Murder: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget