এক্সপ্লোর

Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব

Post Poll Violence Update: শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত (Anubrata Mondal)। সময় না দিয়ে ফের নোটিস। ৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে অনুব্রতকে হাজিরার নির্দেশ। 

প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের (Post Poll Violence) মামলায় অনুব্রতকে (Anubrata Mondal) ফের তলব। বীরভূমের একটি খুনের মামলায় অনুব্রতকে সিবিআই তলব। গত সপ্তাহেও তলব, না যাওয়ায় ফের অনুব্রতকে তলব। শরীর খারাপের কারণ দেখিয়ে সময় চেয়েছিলেন অনুব্রত। সময় না দিয়ে ফের নোটিস। ৩ ফেব্রুয়ারি বীরভূমেরই ইলামবাজারের সিবিআই ক্যাম্পে অনুব্রতকে হাজিরার নির্দেশ। 

ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে ফের তলব কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে এক বিজেপিকে কর্মী খুনের ঘটনায়  অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। যদিও সিবিআই সূত্রে খবর, এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি।

গত বছরের দোসরা মে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়, ওই দিন দুপুর দুটো নাগাদ, তাঁদের বাড়িতে হামলা চালায় একদল তৃণমূলকর্মী।  বিজেপি কর্মী গৌরব, তাঁর এক ভাই ও এক বন্ধুকে লোহার রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করে ইলামবাজার থানার পুলিশ। পরবর্তীকালে সেই তদন্তভার যায় CBI-এর হাতে।  তদন্তে নেমে অভিযুক্তদের আত্মসমর্পণ করার জন্য রীতিমতো ঢাক পিটিয়ে নোটিস জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

CBI সূত্রে খবর, ইতিমধ্যেই  এই মামলায় একাধিক সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে।   CBI-এর দাবি, একাধিক বয়ানে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। এরপরই শুক্রবার তাঁকে বীরভূমে CBI-এর ক্যাম্প অফিসে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। যদিও এদিন সেখানে হাজির হননি অনুব্রত। CBI সূত্রে খবর, এর আগে আইনজীবীর মাধ্যমে চিঠি দিয়ে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারছেন না। ফের বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে তলব করা হল।  

আরও পড়ুন: Howrah News: হাওড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, নেপথ্যে কারা? তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget