এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার, নেপথ্যে কারা? তদন্তে পুলিশ

Howrah News Update: সোমবার বিকেলে বাড়ির সামনে খেলছিল একরত্তি। সিসি ক্যামেরায় (CCTV) বন্দি সেই ছবি। তারপর থেকেই নিখোঁজ চার বছরের এক শিশু। তন্নতন্ন করে গোটা এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।

সুনীত হালদার, টিকিয়াপাড়া: বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে নিখোঁজ শিশুর (Child) মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) বাঁকড়ায় (Bankra)। অপহরণ করে খুন করা হয়েছে কি না, তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার বিকেলে বাড়ির সামনে খেলছিল একরত্তি। সিসি ক্যামেরায় (CCTV) বন্দি সেই ছবি। তারপর থেকেই নিখোঁজ চার বছরের এক শিশু। তন্নতন্ন করে গোটা এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে উদ্ধার হল মৃতদেহ।

স্থানীয় সূত্রে দাবি, সোমবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর শিশুর ছবি সহ পোস্টার দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মঙ্গলবার টিকিয়াপাড়ার (Tikiapara) নির্মীয়মাণ মার্কেটের (Market) রিজার্ভারে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। টিকিয়াপাড়ার বাসিন্দা ইমরান খানের (Imran Khan) অভিযোগ, “পরিত্যক্ত এই জায়গায় অসামাজিক কাজ হয়। পুলিশ তদন্ত করুক।’’ কিন্তু এত দূরে শিশুটি গেল কী করে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অপহরণ করে খুন করা হয়েছে কি না? নেপথ্যে কারা? তদন্ত শুরু করেছে পুলিশ।

দিনকয়েক আগে পুরুলিয়ার (Purulia) বেলগুমা পুলিশ লাইনে (Belguma Police Line) স্পেশাল হোমগার্ডের (Special Home Guard)) রহস্যমৃত্যু (Death)। পারিবারিক বিবাদের জেরে ছেলেকে  (Son) মেরে আত্মঘাতী স্পেশাল হোমগার্ড, প্রাথমিক তদন্তে ধারণা হয় পুলিশের (Police)। কোয়ার্টার থেকে উদ্ধার হয় আত্মসমর্পণকারী প্রাক্তন মাওবাদী হেমন্ত হেমব্রম ও তাঁর ৬ বছরের শিশুপুত্রের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, হেমন্ত হেমব্রমের বাড়ি আড়ষায়। ২০১২ সালে পুলিশের কাছে আত্মসমর্পণের পর, স্পেশাল হোমগার্ডের চাকরি পান হেমন্ত। স্ত্রী-ছেলেকে নিয়ে থাকতেন বেলগুমা পুলিশ লাইনে। কীভাবে মৃত্যু, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।

জানা যায়, নিহত ওই স্পেশ্যাল হোমগার্ডের স্ত্রীর সঙ্গে  ঝগড়াঝাঁটি লেগেই থাকত। এদিনও স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর সোমজিৎ হেমব্রম নামে নিজের ছয় বছরের সন্তানের গলা কেটে খুন করেন হেমন্ত। পরে নিজের গলাতেও ছুরি বসিয়ে আত্মঘাতী  হন তিনি। তাঁর স্ত্রী ও এক আত্মীয় হাজারাও হেমব্রম এই দাবি করেছেন। 

আরও পড়ুন: Tarapith: তারাপীঠে প্রবেশে নিয়ম শিথিল, খুলল সোনাঝুরির খোয়াই হাটও

সেরা শিরোনাম

Kajal Sheikh: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!
Kajal Sheikh: মিষ্টিমুখ করিয়েছিলেন মমতা তৃণমূলের শোভনদেব, তারপরই রক্ষী প্রত্যাহার করা হল কাজল শেখের!
West Bengal News Live Updates: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির, বেসুরো বিধায়ক হামিদুল রহমানও
BJP News: BJP-র বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও দোকানে হামলার অভিযোগ BJP-রই একাংশের বিরুদ্ধে
BJP-র বহিষকৃত নেতা ও প্রাক্তন মণ্ডল সভাপতির বাড়ি ও দোকানে হামলার অভিযোগ BJP-রই একাংশের বিরুদ্ধে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ভিডিও

CM Suvendu Adhikari | CAA-তে কারা পাবেন নাগরিকত্ব ? জানালেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত
Patna Protest: বিহারে পুলিশের SI পদে দু'হাজার শূন্যপদে নিয়োগ বাতিলে বিক্ষোভ, তুমুল উত্তেজনা
Weather News: আকাশে কালো মেঘ, 'অর্ণব'-এর জেরে দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে | Cyclone Arnab
WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget