এক্সপ্লোর

Recruitment Corruption: কাদের নির্দেশ ফাইলে সই? নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা সচিবকে CBI তলব

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি ছিল, যাবতীয় ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন? জানতে চাইছে সিবিআই, খবর সূত্রের। 

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় তৎকালীন শিক্ষা সচিব মণীশ জৈনকে (Manish Jain) ফের তলব। আগামীকাল মণীশ জৈনকে (Manish Jain)  ফের তলব করল সিবিআই (CBI)। এদিন নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দাবি ছিল, যাবতীয় ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন (Manish Jain)। কাদের নির্দেশ ফাইলে সই করতে বলতেন মণীশ জৈন (Manish Jain)? জানতে চাইছে সিবিআই (CBI), খবর সূত্রের। 

জামিনের আবেদন খারিজ: গতকালই ফের খারিজ হয়ে যায় পার্থ চট্টোপাধ্যায়-সহ সাত জনের জামিনের আবেদন। ২৭ জুন পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। এর পাশাপাশি, বিচারপ্রক্রিয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের করা মন্তব্যের জন্য এদিন, তীব্র ভর্ৎসনা করেন বিচারক। তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যা বলেছেন তা বরদাস্ত করা যায় না। তা আদালতের পক্ষে অপমানজনক। এরপরই, পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে আদালতে ক্ষমা চান তাঁর আইনজীবী। এদিন এজলাস থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি কোনও দিন আদালতকে অপমান করিনি, করবও না। অন্যদিকে, এ দিন, পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে আদালতে চোর চোর কটাক্ষ করেন আইনজীবীদের একাংশ।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলার একমাত্র তদন্তকারী অফিসারের নাম এবার মণিপুর হিংসার তদন্তে গঠিত সিটে। সিবিআইয়ের কলকাতা অফিসের দুর্নীতিদমন শাখার ASP সুনীল সিং রাওয়াত। পুর নিয়োগ দুর্নীতি মামলার একমাত্র তদন্তকারী অফিসারের নাম রয়েছে মণিপুর হিংসার তদন্তে গঠিত সিটের তালিকায় ২ নম্বরে। এর পাশাপাশি, মণিপুর হিংসার তদন্তে গঠিত ৯ সদস্যের সিটে ৫ নম্বরে নাম রয়েছে প্রদীপকুমার ত্রিপাঠীর। সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার ইন্সপেক্টর পদমর্যাদার এই আধিকারিক SSC-র একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার। আগামীকাল কলকাতা হাইকোর্টে পুর নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করার সিবিআইয়ের। পাশাপাশি, প্রায় প্রতিদিনই হাইকোর্টে SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে। প্রশ্ন উঠছে, দুটি গুরুত্বপূর্ণ মামলার দুই তদন্তকারী অফিসারকে কীভাবে অন্য রাজ্যের হিংসা-মামলার তদন্তভার দেওয়া হল? তাহলে রাজ্যের পুর নিয়োগ মামলা বা SSC নিয়োগ মামলার তদন্তের কী হবে? একই অফিসার কীভাবে দুই রাজ্যে তদন্ত করবেন? উঠছে প্রশ্ন।                                    

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget