এক্সপ্লোর

Basirhat: ১১ থানায় ৫৫০ ক্লোজ সার্কিট ক্যামেরা, অপরাধ ঠেকাতে বিশেষ পদক্ষেপ পুলিশের

West Bengal: একাধিক সময় একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল আগেও । কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি উধাও হয়ে যায় ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সীমান্ত ও সুন্দরবন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি বসানো হয়েছে।
  • ৫৫০টি হাই-রেজোলিউশন ক্যামেরা বসানো হয়েছে বসিরহাট জেলায়।
  • অপরাধ দমনে বসিরহাট থানায় ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু।
  • কন্ট্রোল রুম থেকে সব ক্যামেরার লাইভ ফিড পর্যবেক্ষণ করা হবে।

সমীরণ পাল, বসিরহাট: এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ ঠেকাতে তৎপর পুলিশ । বসিরহাট পুলিশ জেলায় ক্রাইম কন্ট্রোল করতে বসানো হলো হাই রেজোলিউশন ক্লোজ সার্কিট ক্যামেরা ।

সীমান্ত থেকে সুন্দরবনের (Sundarbans) নিরাপত্তায় আরও জোর দিতে ও সামাজিক সুরক্ষা বাড়াতে উদ্যোগী বসিরহাট (Basirhat) পুলিশ জেলা । বসিরহাটের সীমান্ত ও সুন্দরবনের হেমনগর কোস্টাল থানা, স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট ও হাসনাবাদ সহ সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ও হিঙ্গলগঞ্জের মত বিস্তীর্ণ এলাকার থানার গুরুত্বপূর্ণ এলাকায় হাই রেজোলিউশন নাইট ভিশন সিসি ক‍্যামেরা বসানো হয়েছে । সেগুলিকে কন্ট্রোল করার জন্য বসিরহাট থানার সংলগ্ন এলাকায় উদ্বোধন হলো ইন্টি কন্ট্রোল রুমের । সেখানে বড় বড় স্ক্রিনের মাধ্যমে প্রত্যেকটি থানার গুরুত্বপূর্ণ বাজার, মোড় বা রাস্তা গুলিকে সিসি ক‍্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে । অন্যদিকে সেই এলাকার সমস্ত লাইভ ফিড মিলবে এই ইন্টি কন্ট্রোল রুমের মাধ্যমে ।   

বৃহস্পতিবার সেই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় । সঙ্গে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) দুর্বার বন্দোপাধ্যায় সহ একাধিক এসডিপিও ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা । বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান বলেন, "বসিরহাট পুলিশ জেলার এগারোটি থানা এলাকায় মোট ৫৫০টি সিসি ক‍্যামেরা বসানো হয়েছে এবং মনিটরিং -এর জন‍্য একটি ইন্টি কন্ট্রোল রুম খোলা হয়েছে । যেখান থেকে আমরা লাইভ ফিড পাব । এর ফলে যে কোনও ধরনের ক্রাইমকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারব । এতে করে আগামী দিনে মানুষ অপরাধ করতে গেলে দ্বিতীয়বার ভাববে ।" 

এখন প্রশ্ন হচ্ছে, একাধিক সময় একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছিল আগেও । কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি উধাও হয়ে যায় । কখনও সাইক্লোনের কবলে পড়ে তার ছিঁড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন জায়গার ক্যামেরা! সেগুলি আর উদ্ধার করা হয় না । আবার নতুন করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে । এলাকার শান্তিপ্রিয় সাধারণ মানুষের মনে প্রশ্ন, এবার কি গুরুত্ব সহকারে সিসি ক্যামেরা রক্ষণাবেক্ষনের বন্দোবস্তও করা হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget