এক্সপ্লোর

CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."

CM Suvendu Adhikari On Census 2027 Self Enumeration: ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর

উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাই, কলকাতা: SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে ৭ লক্ষ আবেদন করেছেন। ২০ লক্ষ আবেদন করেননি। ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে এ'কথা জানালেন মুখ্যমন্ত্রী। দিলেন অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তাও।

আরও পড়ুন, জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে কী বললেন মুখ্যমন্ত্রী ?

SIR-এ ২৭ লক্ষের বেশি নাম বিচারাধীন ছিল।তাঁদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল তৈরি করেছিল কলকাতা হাইকোর্ট। শনিবার ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়ার সূচনা করে মুখ্যমন্ত্রী জানালেন, ওই সাতাশ লক্ষের মধ্যে সাত লক্ষ মানুষ ট্রাইবুনালে আবেদন করেছেন। আর, বাকিরা করেননি।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রায় ৬০ লক্ষের কাছাকাছি যাঁরা মৃত বা ইত্যাদি, তাঁরা কোনও ক্লেম করেননি। শেষ যে ২৭ লক্ষ বিবেচনাধীন ছিল, ট্রাইবুনালে ৭ লক্ষ আবেদন করেছেন। ২০ লক্ষ ননরেসপন্ডেড। তাঁরা নিজেরাই ভোটার হিসাবে দাবি করেনি, এবারে নাগরিক হিসাবে দাবি করবে কি না, সেটা মূল্যায়ন করে বলতে পারব। 

"..ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে", অনুপ্রবেশকারী নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
 
গত বছরের ২৫ জুন, অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল বীরভূমের পরিযায়ী শ্রমিক সুনালি বিবি-সহ কয়েকজনকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, গত বছরের ৫ ডিসেম্বর, আদালতের নির্দেশে বাংলাদেশ থেকে দেশে ফেরানো হয়েছিল সুনালি বিবি ও তাঁর সন্তানকে। এরপর চলতি বছরের ৮ জুলাই, বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন বীরভূমের সুনালি বিবির স্বামী-সহ ৪ জন।এদিন এই প্রসঙ্গও উঠে আসে শুভেন্দু অধিকারীর কথায়। সেই সঙ্গে অনুপ্রবেশকারী নিয়েও এদিন ফের কড়া বার্তা দিয়েছেন তিনি।

কবে অবধি চলবে সেলফ এনুমারেশন ?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অনুপ্রবেশকারী, তারা এই দেশে বা এই রাজ্যে থাকবে না। আগামী দিনে চিহ্নিত করে, তাঁদের ফেরত পাঠানো হবে। সতর্কতার সঙ্গে এবং যাচাই-বাছাই করে, যাতে বীরভূমে একটি ত্রুটি ঘটেছিল আগের সরকারের সময়ে, ভারতীয় তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, আমাদেরও লক্ষ্য রাখতে হবে যাতে একজনও ভারতীয় যাতে এরকম অসুবিধায় না পড়ে, আবার যারা অনুপ্রবেশকারী তাদের যেতে হবে। শনিবার থেকে শুরু হল সেলফ এনুমারেশন। চলবে ১৫ই অগাস্ট পর্যন্ত।

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Advertisement

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget