এক্সপ্লোর

Fake Medicine: গুণমানের পরীক্ষায় ফের ফেল, এবার তালিকায় ১৮৮টি ওষুধ

Fake Medicine Alert: হিমাচল প্রদেশের ৪৪টি সংস্থা, উত্তরাখণ্ডের ২৩টি সংস্থা, গুজরাতের ২৩টি, মহারাষ্ট্রের ১৬টি, মধ্যপ্রদেশের ১৩টি এবং পাঞ্জাবের ১২টি সংস্থার ওষুধ জাল বলে উঠে এসেছে গুণমানের পরীক্ষায়।

কলকাতা: ফের গুণমানের পরীক্ষায় ফেল ১৮৮টি ওষুধ (Fake Medicine)। ফেল করা ওষুধের মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি ওষুধ। তালিকা প্রকাশ করে জানিয়েছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। 

ফের গুণমান পরীক্ষা ফেল করল প্রায় দুশো ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্র খবর, গত মাসে বাজার থেকে এই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য তোলা হয়। পরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। তারা জানিয়েছে, কিছু ক্ষেত্রে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কিছু ওষুধ পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। কোনওটা নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। গুণমানের পরীক্ষায় ফেল করা বেশিরভাগ ওষুধই হিমাচল, উত্তরাখণ্ড, গুজরাত, মহারাষ্ট্রের। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ৪৪টি সংস্থা, উত্তরাখণ্ডের ২৩টি সংস্থা, গুজরাতের ২৩টি, মহারাষ্ট্রের ১৬টি, মধ্যপ্রদেশের ১৩টি এবং পাঞ্জাবের ১২টি সংস্থার ওষুধ জাল। 

এদিকে চলতি সপ্তাহে রাজ্যে ফের একটি নামী বহুজাতিক ব্র্য়ান্ডের ওষুধের ভেজাল সংস্করণের হদিশ মিলেছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, চলতি মাসে হাওড়া থেকে সংগ্রহ করা হয় নমুনা। সেই নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ইউরিম্যাক্স D নামে একটি ওষুধের নির্দিষ্ট একটি ব্যাচ জাল করা হয়েছে। এই ওষুধ প্রস্টেট ও কিডনির রোগীদের জন্য অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় সরকারের Central Drugs Standard Control Organization বা CDSCO-কে লেখা চিঠিতে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ওষুধটি NSQ অর্থাৎ Not of Standard Quality. এর আগে গত ২১ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় জাল ওষুধ চক্রের পর্দাফাঁস হয়। মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গুদামে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৭ লক্ষ টাকার জাল ওষুধ। সংস্থার মালিক বাবলু মান্নাকে গ্রেফতার করা হয়। সেই হাওড়াতেই এবার মিলল, নামী বহুজাতিক ব্রান্ডের ওষুধের ভেজাল সংস্করণ। সূত্রের খবর, রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষাগারে এই ফলাফল মিলেছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এই তথ্য কেন্দ্রের ড্রাগ কন্ট্রোল ও স্বাস্থ্য দফতরকে জানান হয়েছে। গত মার্চে উল্টোডাঙার একটি হাসপাতাল থেকে মেলে নামী সংস্থার নকল অ্যালবুমিন ইঞ্জেকশন। স্বাস্থ্যমন্ত্রকের CDSCO -র এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী, গুণমান যাচাইয়ে ফেল করেছে ১৯৮টি ওষুধ। গত বছরের ডিসেম্বরে, ভবানীপুরের গোডাউন থেকে উদ্ধার হয় ৬ কোটি ৬০ লক্ষ টাকার জাল ওষুধ। 

সেরা শিরোনাম

South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget