এক্সপ্লোর

PM Modi Programme : ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে, চিঠি পাঠালেন নিতিন গডকড়ী

Modi at Brigade : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কলকাতা : ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হল। আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। উল্লেখ করা হয়েছে, 'শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী।' সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন নিতিন গডকড়ী। 

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "নীতিন গডকড়ি বিজেপির দেউলিয়া রাজনীতির নাটক করছেন। ব্রিগেডে তো এমনি লোক হবে না। ফ্লপ। অন্য রাজ্য থেকে, এদিক-ওদিক থেকে এনে একটা ...। কিন্তু, সেটা তো রাজনৈতিক সভা আগে থেকে ঘোষিত...ওদের বিজ্ঞাপন বেরিয়ে গেছে। ওরা যেখানে প্রচার করছে, যেখানে লোক আনার জন্য মরিয়া হয়ে ছুটে বেড়াচ্ছেন, লোক হচ্ছে না...জেলার জেলার পরিবর্তন যাত্রা ফ্লপ। এখন এই ধরনের নাটক করে লোক টানার চেষ্টা।" পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এটাই স্বাভাবিক। যে, কেন্দ্রীয় প্রকল্প যে রাজ্যের উদ্বোধন হবে সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এটাই শোভনীয়। তবে, আমাদের রাজ্যে তো এই ঘটনা বিরল। রাজ্যের সরকার তার যে কোনও অনুষ্ঠানে বিরোধীদের ব্রাত্য করে রাখেন। এই শিক্ষা অন্তত কেন্দ্রের সরকারের নেই। সেটা এই ঘটনা থেকে প্রমাণিত।"  

সামনেই বিধানসভা ভোট। তার আগে SIR ইস্যুকে সামনে রেখে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এই আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ মার্চ, শনিবার ব্রিগেডে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তৃতা দেবেন তিনি। সোমবার ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখে বিজেপির প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা নিয়ে লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিজেপির প্রতিনিধিরা। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "মহামহিম রাষ্ট্রপতি তাঁকে যেভাবে, তাঁর কার্যক্রমকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হল নজিরবিহীন ভাবে, তাই জন্য আমরা আশঙ্কা করছি যে, বাংলার মুখ্যমন্ত্রী যিনি সংবিধান মানেন না, তারা আমাদের সঙ্গে কতটা সহযোগিতা করবেন। আর তাইজন্য আমরা তো আমাদের নিজেদের ব্যবস্থা রাখছি।"

বিহারে NDA-র জয়ের পরই, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছিলেন, এবার মিশন পশ্চিমবঙ্গ। ২০২৫-এ ৫ বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে মালদা ও সিঙ্গুরে সভা করেছেন। শনিবার কলকাতায় ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। ২০২১-এর বিধানসভা ভোটের আগেও মার্চ মাসে ব্রিগেডে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। সেবার ২০০ আসন জয়ের টার্গেট নিলেও, ৭৭-এই থামতে হয়েছিল বিজেপিকে। এবার কী হবে ? সেদিকেই নজর সকলের।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget