এক্সপ্লোর

Pradhan Mantri Awas Yojana:আবাসে বন্ধ টাকা, ফের রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের

Centre Letter To West Bengal Government:আবাসে বন্ধ টাকা, ফের রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের। আবাস যোজনায় কেন টাকা বন্ধ, ব্যাখ্যা দিয়ে চিঠি কেন্দ্রের।

সুমন ঘড়াই, কলকাতা: আবাসে বন্ধ টাকা, ফের রাজ্যের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের। আবাস যোজনায় কেন টাকা বন্ধ, ব্যাখ্যা দিয়ে চিঠি কেন্দ্রের। রাজ্যের পঞ্চায়েত দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। চিঠিতে বেশ কিছু অসঙ্গতিরও উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর। আগামীকাল চিঠির উত্তর দিতে পারে রাজ্যের পঞ্চায়েত দফতর। 

কী জানা গেল?
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে চিঠি রাজ্যকে পাঠিয়েছে, তাতে টাকা না দেওয়ার কারণ লেখা রয়েছে। চিঠি অনুযায়ী, আবাস যোজনায় বেশ কিছু জেলায় অসঙ্গতি পেয়েছে কেন্দ্র। এই অসঙ্গতির কথা আগেও জানিয়েছিল কেন্দ্র। আরও একবার তা জানানো হল। শুধু তাই নয়। আরও রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। অর্থাৎ আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, দিন পনেরোর মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হওয়ার পর আবাস যোজনার টাকা পাঠানো হতে পারে। বিভিন্ন অসঙ্গতির মধ্যে এমন উপভোক্তা রয়েছেন যাঁদের পাকা বাড়ি-টেলিভিশন থাকা সত্ত্বেও তাঁরা আবাস যোজনার উপভোক্তা হয়েছেন বলে খবর। উল্লেখ্য, এর আগেও এই নিয়ে হইচই হয়েছে। উল্টো দিকে, বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বার বহু প্রকল্পের টাকা না দেওয়ার অভিযোগ তোলেন। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কলকাতায় ২ দিনের ধর্নায়ও বসেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একই অভিযোগে গত মে-তে ৩২ ঘণ্টার ধর্নায় বসে মহিলা তৃণমূল কংগ্রেস। গত মাসের গোড়ায় বকেয়ার দাবিতে আন্দোলন চরমে পৌঁছয়। ধর্নায় গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদরা।কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধিদল। সূত্রের খবর, সন্ধে সাড়ে ছটা নাগাদ বৈঠকের কথা হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও বৈঠক হয়নি। বলা হয়, নির্দিষ্ট কয়েক জনের সঙ্গে দেখা করতে পারেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। এর পর কৃষি ভবনেই অপেক্ষা করতে থাকেন অভিষেক-সহ তৃণমূলের বাকি সাংসদ-মন্ত্রীরা। ঘড়ির কাঁটা চলতে থাকলেও সেই বৈঠক হয়নি। এদিকে পুলিশের তরফে ৯টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বলে খবর। তার মধ্যে তৃণমূল সাংসদরা কৃষি ভবন ছেড়ে না বেরোনোয় পুলিশবাহিনী ঢুকতে শুরু করে। শুরু হয় তুলকালাম।

সরব বঙ্গ বিজেপি...
কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধের ব্যাপারে বার বার সরব হতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বলেছিলেন, 'এখনও নাম বদল হচ্ছে। ...গিরিরাজ সিংহজি দেখিয়েছিলেন, চুরি কী ভাবে আটকাতে হয়। নাম বদল কী ভাবে রুখতে হয়।' সে সঙ্গেই তাঁর সংযোজন, ' চাইব, এটি অন্য দফতরগুলিও করে দেখাক।' সব মিলিয়ে প্রকল্পের টাকা নিয়ে টানাপড়েন নতুন নয়। সেই ধারাতেই নয়া চিঠি।

আরও পড়ুন:জয়নগরে ত্রাণ নিয়ে যেতে 'পুলিশি বাধা', আদালতের দ্বারস্থ সিপিএম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget