এক্সপ্লোর

Kolkata Rainfall CESC : 'কারেন্ট থাকবে না যতক্ষণ না...' কলকাতায় দুর্যোগের মাঝেই বড় বার্তা CESC-র

জেলা থেকে শহর ভয়াবহ পরিস্থিতি। জলে ভাসছে মানুষ ও পশুর দেহ। বিদ্যুৎ সংযোগ ছিন্ন না করলে দেহ উদ্ধার করা যাচ্ছে না।

তুমুল বৃষ্টি । জলমগ্ন শহর। দিকে দিকে মৃত্যু । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বহু মানুষ ।  জেলা থেকে শহর ভয়াবহ পরিস্থিতি। জলে ভাসছে মানুষ ও পশুর দেহ। বিদ্যুৎ সংযোগ ছিন্ন না করলে দেহ উদ্ধার করা যাচ্ছে না।  মূলত কলকাতা ও হাওড়া শহরে বিদ্যুৎ পরিষেবা দেয় সিইএসসি। নিরাপত্তার কথা মাথায় রেখে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রীও এই মর্মান্তিক পরিণতির দায় অনেকটাই ঠেলেছেন সিইএসসির ঘাড়ে। বলেছেন, 'আমার সঙ্গে CESC-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে, কিন্তু CESC সতর্কভাবে কাজ করছে না, এভাবে যেন মানুষের প্রাণ না যায়'। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিল সিইএসসি।

সিইএসসি-র  বার্তা, ' জননিরাপত্তার কথা বিবেচনা করে পর্যাপ্ত সতর্কতার বিষয় হিসেবে, অবিরাম বৃষ্টিপাতের ফলে চরম জলাবদ্ধতার কারণে, কিছু এলাকায় সরবরাহ সক্রিয়ভাবে বন্ধ রাখা হচ্ছে। আমরা তখনই বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পারব যখন সংস্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের জানাবে যে জল নিরাপদ স্তরে নেমে গেছে। দয়া করে মনে রাখবেন, রাস্তার আলোর খুঁটি এবং ট্রাফিক লাইটগুলি CESC-এর মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালিত নয়। আমাদের দল দিনরাত কাজ করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমরা সবসময়ই সংস্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। দয়া করে আমাদের সঙ্গে থাকুন।
দয়া করে যত্ন নিন এবং নিরাপদে থাকুন।'

এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খুবই মর্মান্তিক, মৃতদের পরিবারকে সমবেদনা। আমার সঙ্গে CESC-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথা হয়েছে'
। এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে। কিন্তু CESC সতর্কভাবে কাজ করছে না। এভাবে যেন মানুষের প্রাণ না যায়। CESC-কে ক্ষতিপূরণ দিতে হবে, চাকরিও দিতে হবে। রাজ্য সরকারও মৃতদের পরিবারের পাশে আছে। জীবনের বিকল্প অর্থ হয় না। পুজোর আগে এতগুলো জীবন চলে গেল' । 

উৎসবের ঠিক আগে আচম্বিতে আসা দুর্যোগে কার্যত মৃত্যুমিছিল রাজ্যের বিভিন্ন জেলা ও শহরে। খোলা তারের বলি হয়েছে ১০ টি প্রাণ। শেক্সপিয়র সরণিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। কলকাতায় খোলা তারের বলি হয়েছেন মোট  ৮ জন।  শাসনে মৃত্যু হয়েছে  ১ জনের। বিষ্ণুপুরে মারা গিয়েছেন ১জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget