এক্সপ্লোর

Chandannagar News:সন্তানকে নিয়ে বেপাত্তা, গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ান স্ত্রী বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চন্দননগরের যুবক

Russian Girl missing from Chandannagar: প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান বন্ধুত্ব হয়ে শেষ পর্যন্ত বিয়ে। ২০১৭ সালে রাশিয়ান বান্ধবীকে বিয়ে করেছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা সৈকত বসু। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় পরিচয়, তারপর বিয়ে। আর সেই বিয়ের পরই গুপ্তচরবৃত্তির আশঙ্কা চন্দননগরের বসু পরিবারের। রাশিয়ান তরুণী চন্দননগরের বধূ ওই মহিলা ভিক্টোরিয়া জিগালিনার বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্বামী সৈকত বসু। অভিযোগ, তাঁদের সন্তানকে নিয়ে পালিয়ে গিয়েছেন ভিক্টোরিয়া। 

প্রথমে সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান বন্ধুত্ব হয়ে শেষ পর্যন্ত বিয়ে। ২০১৭ সালে রাশিয়ান বান্ধবীকে বিয়ে করেছিলেন হুগলির চন্দননগরের বাসিন্দা সৈকত বসু।  যুবকের দাবি, বিয়ের পর তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী ভিক্টোরিয়া রাশিয়ার এক প্রাক্তন গুপ্তচরের মেয়ে। এরপরই শুরু হয় অশান্তি। সৈকতের বাবা সমীর বসু প্রাক্তন নৌসেনা অফিসার। অভিযোগ, ভারতীয় সেনার সদর দফতরে বারবার যেতে চান ভিক্টোরিয়া। কিন্তু তাঁর পারিবারিক ইতিহাস জানার পর সাড়া দেয়নি বসু পরিবার। অভিযোগ এরপরই নানাভাবে ওই পরিবারকে বিপাকে ফেলার চেষ্টা করেন তরুণী।

সৈকতের অভিযোগ, "রাশিয়ান এক তরুণীর সঙ্গে আমার বিয়ে হয়। ওঁর নাম ভিক্টোরিয়া জিগালিনা। কিন্তু ওঁর বাবা ছিলেন রাশিয়ান গুপ্তচর। যা বিয়ের পর আমি জানতে পারি। বিয়ের পর থেকেই চাপ দিতে থাকেন, ভারতীয় সেনার সদর দফতরে নিয়ে যেতে বলেন। কিন্তু ওঁর পরিবার সম্পর্কে জানার পর তাতে রাজি হইনি। আমাদের সন্তান হওয়ার আগে রাশিয়ায় যাওয়ার চেষ্টা করেন ভিক্টোরিয়া। যাতে সন্তান রাশিয়ার নাগরিকত্ব পায়। করোনাকালে সন্তান হওয়ায় সেটা সম্ভব হয়নি। এমনকী সন্তানকে ব্যবহার করেও ভারতীয় সেনার সদর দফতরে ঢোকার চেষ্টা করেন। আবার ওঁর কথায় আমরা পাত্তা দিইনি। এর বদলা নিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ২০২৩ সালে ভিক্টোরিয়ার মা আসেন চন্দননগরে। এরপর চন্দননগরের বাড়িতে বাচ্চাকে ফেলে রেখে, ভিক্টোরিয়া এবং ওঁর মা মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেন। কিন্তু আইনি লড়াইয়ে সন্তানকে রাশিয়া নিয়ে যেতে পারেনি। বেআইনিভাবে সন্তানকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।''

এখানেই শেষ সৈকতের অভিযোগ, এই বিষয়ে ওঁকে সাহায্য করছে রাশিয়ার দূতাবাস। এমনকী দূতাবাসের বিরুদ্ধে মামলা প্রভাবিত করার মতো অভিযোগও তুলেছেন তিনি। সৈকতের দাবি, "রাশিয়ার দূতাবাস ওঁকে সাহায্য করে। ভারতীয় সন্তানের জন্য রাশিয়ার পাসপোর্টেরও ব্যবস্থা করে দিয়েছে। যার জন্য আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আইনি লড়াইয়ে সন্তানকে দিনের ২০ ঘণ্টা বাবার কাছে ও ৪ ঘণ্টা মায়ের কাছে রাখতে হবে। সন্তানের উপরও অত্যাচার করা শুরু করে। ড্রাগ দিতে শুরু করে। কুকুর কামড়ালেও কোনও ভ্রুক্ষেপ করত না। ওঁর বিরুদ্ধে ১৩টা FIR দায়ের করেছি আমরা। যার মধ্যে একটা খুনের চেষ্টার অভিযোগও রয়েছে। ওঁর বিরুদ্ধে একাধিক প্রমাণ সহ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। গত ২২ মে-র শুনানিতে সুপ্রিম কোর্ট রায় নির্দেশ দেন, সপ্তাহে তিন দিন ছেলে ভিক্টোরিয়ার কাছে এবং চার দিন আমার কাছে থাকবে। ওই তিন দিন পুলিশি নিরাপত্তা দেওয়া হবে আমার সন্তানকে। যদিও কোনও পুলিশি নিরাপত্তা দেওয়া হয়নি। এমনকী এই ১৩টা FIR-এর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপও নেয়নি। আমার সন্তানের অ্যাজ়মার মতো উপসর্গ দেখা দেয়। কারণ ওকে ভিক্টোরিয়া গাঁজাও দিত। ডাক্তার দেখানো হলেও ঠিক সময় ওষুধ দিত না। ভিক্টোরিয়া এই গোটা বিষয়টাতে সাহায্য করার জন্য পাশে থেকে রাশিয়ার সরকার।  গত ৭ জুলাই থেকে আমার বাচ্চা আমার কাছে আর নেই। ভিক্টোরিয়া পালিয়ে গেছে। আমি ভিক্টোরিয়াকে ফলো করে জানতে পারি রাশিয়া দূতাবাসে ঢুকেছিল ব্যাগ নিয়ে। আমি বাচ্চাকে ফেরত পেতে চাই। এটা সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ যে কোনওভাবে আমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget