এক্সপ্লোর

Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-তে, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন চন্দ্র বসু

ব্যক্তিগত কারণেই তিনি দলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন প্রবীণ রাজনীতিক চন্দ্র বসু


কলকাতা : বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর ভোটে ভরাডুবির মাস কয়েকের মধ্যে সেই দলও ছাড়লেন তিনি। কালীঘাট তৃণমূল ছেড়ে বেরিয়ে গেলেন  প্রবীণ রাজনীতিক চন্দ্র বসু। তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন নেতাজির পরিবারের সদস্য। যদিও দল ছাড়ার পিছনে রাজনৈতিক কোনও কারণ নয়।  তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই তিনি দলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। 

এই চন্দ্র বসু বিধানসভা ভোটের ঠিক আগেই পদ্ম শিবির ছেড়ে  তৃণমূলের পতাকা  হাতে তুলে নেন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২০১৬ সালের বিধানসভা ভোটে ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন চন্দ্র বসু। ১০ বছর পর আরেক বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যোগ দেন তিনি। তারপর ভোটে তৃণমূল ব্যাকফুটে যেতে চন্দ্রের দলত্যাগ। 

২০১৯ সালে দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন তিনি। কোনও বারই অবশ্য জয়ের মুখ দেখেননি চন্দ্র বসু। তার পর থেকে অবশ্য নানা বিষয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। তারপর অবশেষে বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন চন্দ্র বসু। নিয়োগ দুর্নীতি থেকে আবাস যোজনায় অনিয়ম - একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপির নেতারা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের কড়া সমালোচনা করেছিলেন, তখন  তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রসংশা করেছিলেন তিনি। বলেছিলেন, 'মেরুকরণ করে রাজনীতি করতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিনি। কিন্তু, বিজেপি ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে' । BJP ছাড়ার আগে চন্দ্র বসু দাবি করেছিলেন,' বিজেপিতে কাজ করার সুযোগ পাইনি। তৃণমূলের বিরুদ্ধে আমি দু - বার ভোটে দাঁড়িয়েছি। তবু বলছি, তৃণমূল প্রচুর কাজ করেছে রাজ্যে। বিজেপি তো তৃণমূলের বি টিম হয়ে আছে। অনেকে আমাকে বলছেন, বি টিমে আছেন কেন?  এ টিমে কাজ করার তো সুযোগ অনেক বেশি!  তাই সুযোগ পেলে এ টিমে যাওয়ার কথা সিরিয়াসলি কনসিডার করব' । তারপরই গত এপ্রিলে ঘাস-ফুল শিবিরে যোগ দেন তিনি। সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ' সবার কথার জবাব দিতে নেই। উনি শ্রদ্ধেয় লোক। উনি ওনার ব্যক্তিগত কথা বলছেন। মাঝেমধ্যে আমাকে টেক্সট করেন।' 

এখন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চন্দ্র বসুর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হয়, সেটাই দেখার। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Sudip Bandyopadhyay: 'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
'নয়নার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দুর্বলতা রয়েছে', স্ত্রী'কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুদীপের
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Advertisement

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget