এক্সপ্লোর

AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?

Artificial Intelligence Risks: Google-এর DeepMind AGI সেফটি টিম থেকে সরে দাঁড়ালেন জশ এঙ্গেলস। তিনি জানিয়েছেন, ঝুঁকির মাত্রা অত্যধিক হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বিরুদ্ধে ক্রমশ জোরাল হচ্ছে কণ্ঠস্বর। AI-এর উপর শুধুমাত্র লাগাম পরানোর দাবিই নয়, সম্পূর্ণ ভাবে AI-এর গতিরোধ করার দাবি উঠছে। AI-এর ভয়াবহতা আঁচ করে সম্প্রতি Anthropic থেকে পদত্যাগ করেছেন জেকব কক্সন। এবার Google-এর DeepMind AGI সেফটি টিম থেকে সরে দাঁড়ালেন জশ এঙ্গেলস। তিনি জানিয়েছেন, ঝুঁকির মাত্রা অত্যধিক হয়ে গিয়েছে। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। (Artificial Intelligence Risks)

মাইক্রোব্লগিং সাইট X-এ Google-এর DeepMind AGI থেকে পদত্যাগের কথা জানিয়েছেন জশ। জানিয়েছেন, তিন সপ্তাহ আগে পদত্যাগ করেছেন তিনি। বর্তমানে অলাভজনক সংস্থা METR-এ যোগ দিয়েছেন। AI-এর ঝুঁকি এবং সম্ভাব্য বিপদ ঠেকাতে কাজ করে ওই সংস্থা। জশ লেখেন, ‘GDM-এ নিজের কাজ উপভোগ করতাম আমি। Anthropic, OpenAI-এর অফারও ফিরিয়েছি দিয়েছিলাম। কিন্তু বিপদের আঁচ পেয়ে এই সিদ্ধান্ত নিলাম’। (AI Risks)

আরও পড়ুন: মহাকাশে যুদ্ধক্ষেত্র প্রস্তুত, মোতায়েন রয়েছে অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত মেনেই নিল আমেরিকা, এবার লড়াই হবে পৃথিবীর বাইরে?

মানুষের চেয়ে বেশি দক্ষ এবং বুদ্ধিমান AI বানানোর দৌড়ে নেমে মানবসভ্যতার জন্য বিপদ ডেকে আনা হচ্ছে বলে দাবি করেছেন জশ। তাঁর কথায়, ‘আমাদের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কথা ছিল AI-এর। কিন্তু যত সময় যাচ্ছে, ততই অসামঞ্জস্য চোখে পড়ছে। গত কয়েক সপ্তাহে এমন সব মডেলের কথা জানতে পেরেছি, যারা আমাদের ফাঁকি দিয়ে পরস্পরের সঙ্গে আঁতাত গড়েছে। সিস্টেম হ্যাক করেছে বিভিন্ন সংস্থার। নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন মুছে ফেলেছে নিজেরাই। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করেছে মানুষকে। আমার মনে হয়, আগামী পাঁচ বছরে AI-এর দরুণ ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। যথেষ্ট কারণ রয়েছে ভীত হওয়ার। ঝুঁকি এতটাই বেশি যে আমার মনে হয় বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা এটাই’।

আরও পড়ুন: বিশুদ্ধ পানীয় জল সাংবিধানিক অধিকার নয়, বলল আমেরিকার আদালত

AI-কে নিয়ন্ত্রণ করার পক্ষে সওয়াল করেছেন জশও। তিনি জানিয়েছেন, অসামঞ্জস্যগুলি খতিয়ে দেখা দরকার। সঠিক পথে এগোচ্ছে কি না সবকিছু, মূল্যায়ন করে দেখতে হবে। AI সংস্থাগুলির জবাবদিহি করা উচিত, সমাজের সকলের সচেতন হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। ঘটনাচক্রে সম্প্রতি Anthropic থেকে পদত্যাগের সময় একই উদ্বেগ প্রকাশ করেছিলেন জেকব। তাঁর দাবি ছিল, চলতি দশকের শেষেই মানুষকে মেরে মেরে ফেলতে পারে AI. এর পর স্যাম অল্টম্যান থেকে ইলন মাস্ক, AI-এর গতিরোধ করার দাবি  সরব হয়েছেন একে একে অনেকেই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Advertisement

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget