এক্সপ্লোর

Suvendu Adhikari PA Murder : চন্দ্রনাথ খুনের তদন্তে বিরাট সাফল্য ! অবশেষে পুলিশের জালে ৩ শার্প শ্যুটার

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ৩ জন আটক । ভিনরাজ্য থেকে এই ৩ জনকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে ভবানীভবনে, খবর সূত্রের।

আবির দত্ত, কলকাতা :  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ ( Chandranath Rath ) খুনের ঘটনায় বড় ক্লু তদন্তকারীদের হাতে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবার বিরাট সাফল্য পেলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বিহারের এবং বাকি দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিনরাজ্য থেকে এই ৩ জনকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে ভবানীভবনে, খবর সূত্রের। ধৃত ৩ অভিযুক্তকেই জিজ্ঞাসাবাজারে কাজ চলছে। 

তদন্তকারী সূত্রের দাবি, আটক তিনজনের বিরুদ্ধেই অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং মূল চক্রীদের খোঁজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )  আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়।  ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির বিরাট জয়ের ২ দিনের মাথাতেই খুব কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালকও। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এলাকার CCTV ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখে খুনে ব্যবহৃত গাড়ি এবং একটি বাইককে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। এরপরই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে খবর।

সেদিন গাড়ি করে মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। ড্রাইভারের পাসের আসনে বসেছিলেন তিনি। 
তখনই একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়। এরপর বাইক আরোহী দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে। 
গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় দুজনকে স্থানীয় ভিভা সিটি হাসপাতাল নিয়ে এলে, চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, আটক ব্যক্তিরা সরাসরি শ্যুটআউটে জড়িত ছিল নাকি তারা লজিস্টিক সাপোর্টের দায়িত্বে ছিল। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে আরও বড় কোনও অপরাধচক্র কাজ করেছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

২০১৮ সাল পর্যন্ত টানা ১৫ বছর  সেনায় কাজের পর স্বেচ্ছাবসর নিয়ে যোগ দেন কর্পোরেট সংস্থায়।  ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আসেন চন্দ্রনাথ রথ।  ২০২১ সালে আপ্তসহায়ক করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতেন চন্দ্রনাথ রথ। 

আরও পড়ুন : গোটা অপারেশনের পিছনে তাহলে এই ব্যক্তিই ? চন্দ্রনাথ খুনের পর্দাফাঁস হল?  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget