এক্সপ্লোর

Nawsad Siddique: প্রভাবশালীদের সঙ্গে চ্যাট, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, নৌশাদের মোবাইলে আরও গুরুত্বপূর্ণ তথ্য

আদালতের অনুমতি পাওয়ায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকির মোবাইল ফোনে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিধানসভা ভোটের আগে থেকেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মিলেছে একাধিক চ্যাট। কোটি কোটি টাকা জমাও পড়েছে অ্যাকাউন্টে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, পুলিশের দাবি, ওই রাজনৈতিক ব্যক্তিত্বই নৌশাদকে (Nawsad Siddique) পরামর্শ দিতেন কীভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে। তার জেরে কোন কোন পুলিশ কর্তাকে সরানো হবে, তা নিয়েও চলত আলোচনা। ইতিমধ্যেই ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়কের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালতের অনুমতি পাওয়ায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)। 

গত ৩১ জানুয়ারি নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) মুক্তির দাবিতে আইএসএফের (ISF) ডাকে অনুষ্ঠিত হল সর্বদলীয় কনভেনশন। তাতে হাজির ছিলেন সিপিএম (CPM), কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণ সংগঠনের প্রতিনিধিরা । আইএসফের দাবি, নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique) সহ ১৮ জনের নিঃশর্ত মুক্তি চায় এবং আরাবুল সহ ভাঙড়ে হামলাকারী তৃণমূল নেতা কর্মীদের গ্রেফতার করতে হবে । গণতন্ত্র রক্ষার স্বার্থে একসঙ্গে আছি বলে দাবি করেছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি (Sameek Lahiri) । পাল্টা তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেনের বক্তব্য, পুলিশ পুলিশের কাজ করেছে । 

যদিও এদিনের কনভেনশনে ডাক পায়নি বিজেপি (BJP)। কেন কাকে ডাকা হয়েছে বা কাকে ডাকা হয়নি এনিয়ে উত্তর দিতে পারবে আইএসএফের রাজনৈতিক জন্মদাতা সিপিএম (CPM), মন্তব্য রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যর (Sameek Bhattacharya) । 

এর আগেও নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে বৈঠকের ডাক দিয়েছিল আইএসএফ (ISF) । বৈঠকে সিপিএম ও কংগ্রেসকে আমন্ত্রণ করা হলেও, ডাকা হয়নি তৃণমূল-বিজেপিকে। এদিকে, গ্রেফতারিকাণ্ডে সিবিআই (CBI) তদন্তের দাবি তোলেন পিরজাদারা। এরই মধ্যে, দেগঙ্গায়, আইএসএফের বিরুদ্ধে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি  হয়।

বেছে বেছে ISF কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তৃণমূল ও পুলিশের যোগসাজশে পঞ্চায়েত ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। সংঘর্ষের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করল আইএসএফ।অভিযোগ মানতে নারাজ তৃণমূল (TMC)।

আরও পড়ুন: TMC: 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে তৃণমূলের প্রাক্তন সাংসদ

সেরা শিরোনাম

Annapurna Yojana: 'অন্নপূর্ণা যোজনায় নাম তুলতে পারলে, কাটতেও পারি..', হুঁশিয়ারি মালদার BJP নেতার
'অন্নপূর্ণা যোজনায় নাম তুলতে পারলে, কাটতেও পারি..', হুঁশিয়ারি মালদার BJP নেতার
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার পথে গেরুয়াপন্থীরা, জাতীয় পতাকা নিয়ে মিছিল, হাজির বিজেপি নেতারা
BJP News: বারুইপুরের বিজেপি কর্মী খুনে এখনও অধরা অভিযুক্ত তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা
বারুইপুরের বিজেপি কর্মী খুনে এখনও অধরা অভিযুক্ত তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতা
CM Suvendu Adhikari: 'সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, থানা ভাঙচুর... ৩ গুণ সুদ-সহ আদায়', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে আক্রমণ, থানা ভাঙচুর... ৩ গুণ সুদ-সহ আদায়', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Agnimitra Paul:
Mitra Institution News: ভবানীপুরে মিত্র ইন্সটিটিউশন স্কুলের মধ্যেই সাপের কামড় পড়ুয়াকে | ABP Ananda
Bhawanipur News : স্কুলের মধ্যেই পড়ুয়াকে সাপের কামড়! SSKM-এ ভর্তি প্রথম শেণির ছাত্র
Kolkata News | গাছ ভেঙে পড়ে মৃত্যু রোগীর আত্মীয়ের। আহত আরও ৩ জন, SSKM-এই ভর্তি আহতরা
Kalighat Temple News | কালীঘাট মন্দিরে NSG, ৩ দিন ধরে খতিয়ে দেখা হবে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget