এক্সপ্লোর

Chicken Price: জোগান নেই, ফের এক লাফে বাড়ল মুরগির মাংসের দাম

এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত যোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে।  

সঞ্চয়ন মিত্র, কলকাতা:  ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত জোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে।  

ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০ থেকে ১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত জোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে। 

চড়া দামের কারণে খাসি বা পাঁঠার মাংসের থেকে মুখ ফেরাতে হয়েছে অনেকদিন। ন’মাসে ছ-মাসে মধ্যবিত্তর পাতে পড়ে পাঁঠার মাংস। এবার মেনুতে চিকেনটাও থাকবে তো? পাতে প্রোটিনের জোগান নিয়ে কি আরও চিন্তা বাড়বে বাঙালির? 

মুরগির মাংসের দাম যেভাবে বেড়েই চলেছে, তাতে মধ্যবিত্ত ক্রেতার পকেটে টান ধরার উপক্রম। আরও দাম বাড়ল মুরগির মাংসের, খুচরো বাজারে গোটা মুরগির দাম প্রায় ডবল সেঞ্চুরি হাঁকানোর মুখে! আর কাটা মুরগির দাম কেজি প্রতি প্রায় ৩০০ টাকা ছুঁইছুঁই!

খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকা কেজি দরে।গত একসপ্তাহে প্রায় ৫০ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। বিক্রেতাদের দাবি, জোগান কম থাকার কারণেই বাড়ছে মুরগির দাম। কারণ যাই হোক, ক্রেতাদের একটাই প্রশ্ন, মুরগির মাংসের দাম বৃদ্ধির এই দৌড় থামবে কবে?

গত ১ মে থেকে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে দেশে। দিল্লি, বিহার, ইউপি-সহ অনেক শহরে দাম কমেছে রান্নার গ্যাসের। আজ গ্যাস কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে নতুন দর আপডেট করেছে। কানপুর, পটনা, রাঁচি ও চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৭১.৫০ টাকা। তবে ঘরোয়া সিলিন্ডার নয়, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে।

LPG Cylinder Price: মাসের শুরুতেই দেশের চার মহানগরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে
দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1856.50 টাকা। মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1808.50 টাকা, কলকাতায় এই দাম 1960.50 টাকা ও চেন্নাইতে এই দাম 2021.50 টাকা হয়েছে৷ যদিও 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

Gas Cylinder Price: এপ্রিলেও কমানো হয়েছে দাম 
নিয়ম অনুসারে প্রতি মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। এপ্রিলেও কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ১ এপ্রিল এর দাম কমানো হয় ৯২ টাকা। তবে, তার আগে 1 মার্চ ২০২৩-এ বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল 350 টাকা। এক বছর আগে ১ মে, ২০২২-এ দিল্লিতে এলপিজি বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডারের দাম ছিল ২৩৫৫.৫০ টাকা। আজ তা কমে ১৮৫৬.৫০ টাকা হয়েছে৷ যার অর্থ দিল্লিতে ৪৯৯ টাকা দাম কমেছে সিলিন্ডারের।

LPG Cylinder Price: ঘরোয়া এলপিজির দাম
১ মে দেশে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১১০৩ টাকা, কলকাতায় ১১২৯ টাকা, মুম্বইতে ১১১২.৫ টাকা, চেন্নাইতে ১১১৮.৫ টাকা ও পটনায় ১২০১ টাকা হয়েছে। এর আগে ঘরোয়া গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। একই সময়ে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল সাড়ে তিনশো টাকা।

কলকাতা-সহ দেশের ৪ মহানগরে কী দাম পেট্রোল-ডিজেলের ? 

কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। 

দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা।

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৭৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ৩৩ টাকা।

মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget