এক্সপ্লোর

Mamata Banerjee: চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন: মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Business: মুখ্যমন্ত্রীর কথায়, "চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না। খেটে খেতে হবে, শরীরের নাম মহাশয়।''

কলকাতা: চা-বিস্কুট, ঘুগনি থেকে তেলেভাজার ব্যবসা করার পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, "চা-বিস্কুট, ঘুগনি, তেলেভাজার ব্যবসা করুন, পুজো আসছে, দিয়ে কুলোতে পারবেন না। খেটে খেতে হবে, শরীরের নাম মহাশয়। 

ব্যবসা করার পরামর্শ মুখ্যমন্ত্রীর: উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন খড়গপুরে ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমার এই কথা শুনে অনেকেই টোন-টিটকিরি দেন। আমি বলতাম, আপনার কাছে টাকা নেই। আপনি এক হাজার টাকা নিন, এক হাজার টাকা নিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। কোনও কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজ মাটি থেকে উঠে বড় হয়েছে, এটাই তাঁদের কাহিনি। এটাই তাঁদের গর্ব। আপনি একটা স্কিল ট্রেনিং নিয়ে এলেন, তাঁকে বলব, বাড়িতেই জ দোকান করে কাজ করুন। কিন্তু একটু খেটে খেতে হবে, শরীরের নাম মহাশয়। সুযোগ পেলে শিক্ষকতাও করবেন। আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নেওয়া হবে। সুযোগ পেলে কেন করবেন না।''

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশে স্কিল ট্রেনিং পরীক্ষায় ২১ জন টপার, রাজ্য থেকে তাদের মধ্যে আছে ৯ জন। স্কিল ট্রেনিংয়ে দেশে আমরা এক নম্বরে। কচুরিপানা শুকিয়ে ব্যাগ তৈরি হচ্ছে, খাবার থালা তৈরি হচ্ছে, ভাবতে পারেন? দুর্গাপুজোয় ফোটা কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে। আগামীদিনে ৮৯ হাজার শিক্ষক নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদের সময়ে ১০ হাজার অধ্যাপক নেওয়া হয়েছে। টাটায় আরও ১ হাজার লোকের চাকরি হবে। পুজোর আগে সব জেলা মিলিয়ে ৩০ হাজার করে দেব। দেউচা পাঁচামিতে রোজ বিজেপি-সিপিএমের লোকেরা গন্ডগোল পাকাচ্ছে। রাজনীতি করা যাবে না, তাই বাধা দেওয়া হচ্ছে। বাংলায় ৪০ শতাংশ চাকরির সংখ্যা বাড়িয়েছে রাজ্য সরকার। বাংলায় ৩টি জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে। কোচবিহার, বালুরঘাট, মালদায় জমি তৈরি আছে, কেন্দ্র অনুমতিই দিচ্ছে না।''

আরও পড়ুন: WB Assembly: বিজেপির নবান্ন অভিযানের আঁচ, জোড়া বিক্ষোভে উত্তাল বিধানসভা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
ভোটের দিন ঘোষণার পর প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি, কোথায় কোথায় সভা করবেন?
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget