এক্সপ্লোর

CS Meets DMs:কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানান, আবাস যোজনায় দুর্নীতি রুখতে জেলাশাসকদের বার্তা মুখ্যসচিবের

PM Awas Yojana: আবাস যোজনায় দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন, বার্তা মুখ্যসচিবের। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বললেন. 'যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।'

সুমন ঘড়াই, কলকাতা: আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতি (corruption) রুখতে কঠোর পদক্ষেপ করবে নবান্ন, বার্তা মুখ্যসচিবের (chief secretary)। জেলাশাসকদের (district magistrate) সঙ্গে বৈঠকে (meeting) বললেন. 'যাঁদের পাকা বাড়ি, আবাস যোজনার বাড়ি তাঁদের জন্য নয়।' কেউ অশান্তির চেষ্টা করলে পুলিশকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

কী বললেন মুখ্যসচিব?
জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে মুখ্যসচিব জানিয়ে দেন, কারও পাকা বাড়ি থাকলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম রাখা যাবে না। প্রভাবশালী দিয়ে কেউ অন্যরকম ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাঁর কথা শোনা হবে না, জানিয়ে দেন তিনি। শুধু পাকা বাড়ি নয়, আবাস যোজনায় সুবিধা পেতে হলে অন্য যে সব মাপকাঠি রয়েছে সেগুলিও পূরণ করতে হবে বলে জানান মুখ্যসচিব। না হলে তালিকা থেকে নাম বাদ যাবে তাঁদের। অর্থাৎ নবান্ন অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে এই বিষয়ে। প্রসঙ্গত, দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর গত নভেম্বরেই  প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যকে ৮ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

প্রেক্ষাপট...
২০১৫ সালে চালু করা হয়, প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হল ভারত সরকারের একটি  প্রকল্প যার মাধ্যমে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা হয় । কখনও কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, তো কখনও কেন্দ্রের টাকা নয়ছয়ের অভিযোগ! এই নিয়ে কখনও প্রধানমন্ত্রী, তো কখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। তারপরই  কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা বাড়ি নাম দিয়ে রাজ্য সরকার প্রচার করে বলে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু। এমনকি সম্প্রতি, ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে CBI তদন্তের দাবিতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। এই প্রেক্ষাপটেই নভেম্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, চাহিদা মতো সার ও ১০০ দিনের কাজের টাকা দেওয়ার বিষয়ে, রাজ্যের পাশাপাশি বিরোধীরাও কেন্দ্রের কাছে দরবার করুন। তার পরই ফের আবাস যোজনার জন্য অর্থ বরাদ্দ করে কেন্দ্র। বিষয়টি নিয়ে কোনও ধরনের দুর্নীতি যে রাজ্যের তরফেও বরদাস্ত করা হবে না, সেই বার্তা স্পষ্ট দেওয়া হল আজ। প্রসঙ্গত, আজই প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকায় অনৈতিক ভাবে নাম তোলার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্তের বিরুদ্ধে।

 

আরও পড়ুন:গোলপার্কের কাছে পরিত্যক্ত বাড়িতে আগুন, পরিস্থিতি মোকাবিলায় দমকলের ২ ইঞ্জিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget