এক্সপ্লোর

Chingrighata Metro: কীভাবে চলছে চিংড়িঘাটার মেট্রোর কাজ? কোন পথ দিয়ে, কীভাবে যান চলাচল? দেখে নিন

Chingrighata Metro Update: মেট্রো সূত্রে খবর, সোমবারের মধ্যেই ৩১৭ থেকে ৩১৮ নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ শেষ হবে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের দীর্ঘদিনের আটকে থাকা কাজ শুরু হয়েছে।
  • পিলার বসলেও গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে শুক্রবার থেকে।
  • আগামী তিন সপ্তাহ ধরে একাধিক ধাপে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
  • সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হওয়ায় আশার আলো।

কলকাতা: চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ শুরু হল। এর জন্য সোমবার সকাল ৮ টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় ২২মে রাত ৮ টা থেকে ২৫মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। সরকার বদলাতেই, চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের জট কেটেছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গেল অবশিষ্ট কাজ। পিলার বসানো হয়েছিল অনেক আগেই। কিন্তু বসানো হয়নি গার্ডার। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে তৎকালীন তৃণমূল সরকারের সংঘাতে আটকে ছিল এই ৩৬৬ মিটার কাজ। এবার বিজেপি ক্ষমতায় আসতেই মিলেছে গ্রিন সিগনাল। শুক্রবার থেকে শুরু হয়েছে কাজ।

কীভাবে কাজ? কতটা এগোল?

মেট্রো সূত্রে খবর, সোমবারের মধ্যেই ৩১৭ থেকে ৩১৮ নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ শেষ হবে। পরের সপ্তাহের শেষে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারে গার্ডার বসবে। তার জন্য প্রথম দফায় সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা হবে। দ্বিতীয় দফায় ২২মে রাত ৮ টা থেকে ২৫মে সকাল ৮ টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে NX হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা। যা কিছুদূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিক্কোপার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। 

কোন রাস্তা দিয়ে ঘোরানো হবে গাড়ি?

দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউটাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁদিকে টার্ন নিতে পারবে। কিন্তু কোনও গাড়ি এখান থেকে ডানদিকে যেতে পারবে না। ডানদিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন দিতে হবে। উল্টোডাঙার হাডকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনও পণ্যবাহী গাড়ি। চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু হতেই এদিন এক্স হ্যান্ডলে পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার এসেছে। তিন বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশেরও অনুমতি পাওয়া গেছে। 

আরও পড়ুন: Biswa Bangla Logo: ডার্বির আগেই বদলে গেল যুবভারতীর ছবিটা! সরিয়ে দেওয়া হল বিশাল 'বিশ্ববাংলা' লোগো

 

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
হুমায়ুন কবীর মুখ খুললেই 'গরমাগরম' মন্তব্য় ! কিন্তু আজ তিনি কাঁদছেন, কেন ? আগে কাদের কী হুঁশিয়ারি দিয়েছিলেন ?
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Sajal Ghosh: 'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের
'ওর সত্যি ভাবা উচিত বিধানসভায় আর আসবে কিনা, কারণ এলে...', হুমায়ুনকে হুঁশিয়ারি সজলের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget