এক্সপ্লোর

Biswa Bangla Logo: ডার্বির আগেই বদলে গেল যুবভারতীর ছবিটা! সরিয়ে দেওয়া হল বিশাল 'বিশ্ববাংলা' লোগো

Biswa Bangla Logo Removed: সরকারি বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে এই লোগো। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই, বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই লোগো।

কলকাতা: আজ ডার্বি, তার আগেই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এর আগেই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের 'লোগো' হিসেবে আর ব্যবহার করা যাবে না, 'বিশ্ববাংলা লোগো'। তার বদলে, সরকারি লোগো হিসেবে ব্যবহার করা হবে অশোকস্তম্ভ। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববাংলা-র লোগো। আর আজ, সল্টলেট স্টেডিয়ামে ডার্বি। হাইভোল্ডোজ ডার্বির আগে যুবভারতী থেকে সরল, 'বিশ্ববাংলা' লোগো। তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে সমস্ত জায়গায় ব্যবহার করা হত এই বিশ্ববাংলা লোগো। সরকারি বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে এই লোগো। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই, বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই লোগো।  চলতি মরশুমে আইএসএল কে জিতবে, তা নির্ধারিত হবে আজকের মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচে। আর তার আগেই, যুবভারতী থেকে সরে গেল, 'বিশ্ববাংলা লোগো'। 

ভাঙা হল বেআইনি নির্মাণ

অন্যদিকে, সিপিএম নেতার জায়গা জবরদখল করে দোকান তৈরির অভিযোগ উঠেছিল তৃণমূল ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে। আদালতের নির্দেশ মতো বেআইনি নির্মাণ ভাঙল জেলা প্রশাসন। এবার হাসনাবাদে নামানো হল বুলডোজার। অভিযুক্তর অবশ্য দাবি, ওই জমি লিজ নিয়ে নির্মাণকাজ করেছেন তিনি। বেআইনি নির্মাণ দেখলেই চলছে বুলডোজার, আদালতের রায় দ্রুত কার্যকর করতে তৎপর প্রশাসন। তিলজলায় বুলডোজার অ্য়াকশন, গড়িয়ায় বুলডোজার অ্য়াকশন, হাসনাবাদে চলল বুলডোজার। তিলজলা, গড়িয়ার পর এবার হাসনাবাদ। অবৈধভাবে জমি দখল করে বেআইনি দোকান নির্মাণের অভিযোগ উঠেছিল, উত্তর ২৪ পরগনার হাসনাবাদের তালপুকুরে। শনিবার সেই নির্মাণ ভেঙে দিল প্রশাসন। স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ঘরামি এলাকায় তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত।

সিপিএম নেতা গিয়াসউদ্দিন বৈদ্যর পরিবারের অভিযোগ, তাঁদের জমি জবরদখল করে দোকান নির্মাণ করেন সাদ্দাম হোসেন ঘরামি। অভিযোগকারী পরিবারের দাবি, ২০২২ সালে ওই নির্মাণ ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু, অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ হওয়ায় তা ভাঙা হয়নি। সরকার বদলের ২ সপ্তাহের মাথায় ক্য়ুইক অ্যাকশন। শনিবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল ওই দোকান। যদিও অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ সাদ্দাম হোসেন ঘরামির দাবি, ওই জমি লিজ নিয়ে তিনি দোকান করেন। এর আগে তিলজলায়, চামড়ার কারখানায় আগুন লেগে ২ জনের মৃত্যুর পর বেআইনি নির্মাণ ভাঙা শুরু করে প্রশাসন। বৃহস্পতিবার গড়িয়ার কামডহরিতে বেআইনি ক্লক টাওয়ার ভেঙে দেওয়া হয়। এবার সেই ছবি ধরা পড়ল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget