এক্সপ্লোর

Chopra-Raiganj:পাথর বোঝাই করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন শ্রমিক; ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ অজ্ঞাতপরিচয় ব্যক্তি

নদী থেকে পাথর তুলে  ট্রাকে বোঝাই করতে গিয়ে পা পিছলে নদীর জলে তলিয়ে যান তিনি। বিষয়টি জানাজানি হতেই তাঁর খোঁজে স্থানীয় মানুষ নদীতে তল্লাশি চালান।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দুটি পৃথক পৃথক ঘটনায়  নদীতে তলিয়ে গেলেন দুই ব্যক্তি । এখনও তাদের উদ্ধার করা যায়নি। বির্পযয় মোকাবিলা দল তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

মঙ্গলবার ভোরে উত্তর দিনাজপুর জেলার  চোপড়া ব্লকের সোনাপুরের চিতলঘাটা এলাকায় মহানন্দা নদীতে তলিয়ে যান মেহেবুব আলম নামে এক শ্রমিক। নদী থেকে পাথর তুলে  ট্রাকে বোঝাই করতে গিয়ে পা পিছলে নদীর জলে তলিয়ে যান তিনি। বিষয়টি জানাজানি হতেই তাঁর খোঁজে স্থানীয় মানুষ নদীতে তল্লাশি চালান। কিন্তু  তাঁর কোন হদিশ পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশ। নিখোঁজ ব্যাক্তির খোঁজে  বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের নামানো হয়।  কিন্তু এদিন সন্ধে  পর্যন্ত  পাওয়া খবরে, তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্য ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ কুলিক নদীতে। রায়গঞ্জ কুলিক ব্রীজ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি ঝাঁপ দিয়ে জলে তলিয়ে যান।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানায় পুলিশ। স্থানীয় মানুষের ধারনা, আত্মহত্যা করতেই ওই ব্যক্তি সেতুর উপর থেকে ঝাঁপ দিয়েছে। এখনও তার কোন সন্ধান মেলেনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পানাগড় শিল্প তালুকের গ্লোবাস স্প্রিট লিমিটেড' নামের একটি বেসরকারী মদ প্রস্তুত কারখানায়। মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন শেখ। বছর পঁচিশের মৃত আলাউদ্দিন শেখ এর বাড়ি বুদবুদের শোলাগড়ে।মৃত শ্রমিকের মৃতদেহ কারখানার গেটের সামনে রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার।

মৃতের পরিবারের অভিযোগ ,কারখানার ভেতরে কোনরকম নিরাপত্তার ব্যবস্থা নেই। মৃত যুবক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে অ্যাম্বুলেন্সের অভাবে দীর্ঘক্ষন কারখানার ভেতরেই পড়ে থাকেন। কারখানার শ্রমিকরা তাঁকে উদ্ধার করে মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও কারখানার শ্রমিকরা। কারখানার গেটের সামনে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget