এক্সপ্লোর

Chorbagan Death Incident: এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ

কৌস্তভ বাগচী বলেন, 'থিমের জন্যেই যত কাণ্ড', সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক

কলকাতা: চোরবাগানে দুর্গাপুজোয় বেনজির বিপর্যয়। পুজোর রোশনাইয়ের মধ্যেই, চিরতরে চলে গেল উনিশজনের জীবন প্রদীপ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সেইসময় কাতারে কাতারে মানুষ ছিল চোরবাগান সর্বজনীনের বাইরে। হাজার হাজার দর্শনার্থী। একে অপরিসর রাস্তা, তার ওপরে রাস্তার ধারে স্টল। যেভাবে ভিড় নিয়ন্ত্রণ করা উচিত ছিল, তা করা হয়নি।সেজন্যই ঘটে যায় এত বড় দুর্ঘটনা। প্রাণ গেল এতগুলো নিরীহ মানুষের।

এবার সে নিয়েই মন্তব্য বিজেপি বিধায়কের। কৌস্তভ বাগচী বলেন, 'থিমের জন্যেই যত কাণ্ড', সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বলেন, 'আর নয় থিমের চোখ রাঙানি, পুজো হোক সাত্ত্বিক মতে। মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা, তার জন্যেই এত মানুষ পদপিষ্ট', চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দাবি কৌস্তভ বাগচীর। 

চোরবাগান-বিপর্যয়ের কারণ কী? বৃষ্টির জন্য চোরবাগানের মণ্ডপ থেকে বেরোতে পারছিলেন না দর্শনার্থীরা। অন্যদিকে এন্ট্রি গেট দিয়ে হুড়মুড়িয়ে প্যান্ডেলে ঢুকে পড়েন আরও দর্শনার্থী। এক্সিট গেটের রাস্তা সামনের দিকে ক্রমশ সরু হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ায় এক্সিট গেটের মুখে অপেক্ষা করছিলেন অনেকে। সেই সময়ে মাইকে হঠাৎ পুজো উদ্যোক্তাদের দায়িত্বজ্ঞানহীন ঘোষণায় আতঙ্ক। 

তাঁরা বলেন, "প্যান্ডেলের অবস্থা খুব খারাপ, আপনারা বেরিয়ে যান, এখানে দাঁড়াবেন না। প্যান্ডেল যখন তখন পড়ে যেতে পারে, আপনারা বেরিয়ে যান। প্যান্ডেল ভেঙে গেলে পদপিষ্ট হয়ে যাবেন", মাইকে এই ঘোষণা শুনে মণ্ডপ থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি। এক্সিট গেটের মুখ সরু থাকায় সেখানেই পদপিষ্ট হয়ে যান অনেকে। বন্ধ ছিল মণ্ডপের এমারজেন্সি এক্সিট গেটও। 

এই বিপর্যয়ে প্রশ্নের পাহাড়। কলকাতা পুলিশ, দমকল, পুরসভা, CESC অন্তত দু'বার মণ্ডপ পরিদর্শন করে। তারপরেও মণ্ডপে ব্যবস্থাপনার খামতি কীভাবে নজর এড়িয়ে গেল প্রশাসনের? নাকি নজর পড়লেও ব্যবস্থা নেওয়ায় থেকে গেছিল গাফিলতি? উদ্যোক্তাদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা থাকাতেই কি কড়া ব্যবস্থা নেয়নি পুলিশ? শুক্রবারও চোরবাগানের পুজোয় প্রবল ভিড়ের চাপে ব্যাপক হুড়োহুড়ি হয়। শুক্রবার ব্যবস্থা নিলে তো শনিবারের ঘটনা এড়ানো যেত। তারপরেও কেন ব্যবস্থা নিল না পুলিশ প্রশাসন? 

চোরবাগানের ঘটনা পুজোর আনন্দ ফিকে করে দিয়েছে। ঘটনার তদন্ত হওয়া উচিত। অসাবধানতাবশত এমন ঘটনা ঘটলেও দোষীদের শাস্তি হওয়া উচিত, প্রতিক্রিয়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষের। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
Advertisement

ভিডিও

Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Yuvasree, Kali Puja 2026 | আর্মহার্স্ট স্ট্রিটের যুবশ্রী পেল এবিপি আনন্দ আলোক আনন্দ সম্মান
Bhangar News: ফের উত্তপ্ত ভাঙড়, মমতা-তৃণমূল নেতার ওপর হামলা! | ABP Ananda
Bakreshwar Kali Temple News | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget