এক্সপ্লোর

Chorbagan Stampede : চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কী করছিলেন পুলিশ কর্তারা? উঠে এল বড় প্রশ্ন

স্বজন হারা পরিবারের অনেকেই অনেকেই আঙুল তুলছেন পুলিশের দিকে।

কলকাতা: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শিশু-সহ ১৯ জনের। কিন্তু, এই বিপর্যয়ের কারণ কী? পুলিশ-প্রশাসন নাকি পুজো উদ্যোক্তা, কাদের গাফিলতিতে এই মৃত্য়ু মিছিল? মণ্ডপ থেকে বেরনোর রাস্তা যে সংকীর্ণ, এই খামতি কীভাবে নজর এড়িয়ে গেল পুলিশ-প্রশাসনের? বছরের পর বছর কলকাতা পুলিশ দুর্গাপুজোর বিশাল ভিড় সামলায়। কিন্তু এবার কোথায় খামতি থেকে গেল? কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? 

মৃত মিঠু মণ্ডলের ছেলে সৌরভ মণ্ডল বলেন, 'কোনও রকম অ্যাম্বুলেন্স... ছিলই না। কোনও রকম অফিসার, কোনও রকম পুলিশ অফিসারও নেই।' এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, 'কোথাও অব্যবস্থা থাকতে পারে। পুলিশি দুর্বলতা থাকতে পারে। পুলিশি অব্যবস্থা থাকতে পারে।' 

কিন্তু এই কলকাতা পুলিশই তো প্রতি বছর দুর্গাপুজোর সময় লক্ষ লক্ষ মানুষ সামলান, ঠাকুর দেখার, বাড়ি ফেরার সুযোগ করে দেন। তাদের ব্যবস্থা গোটা বিশ্বে প্রশংসিত হয়।

তাহলে কেন এড়ানো গেল না শনিবারের ঘটনা? ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কোথায় ছিল পুলিশ? কী করছিলেন পুলিশ কর্তারা? এই সমস্ত প্রশ্ন যখন উঠছে, তখন সামনে এল চাঞ্চল্যকর এক তথ্য। 

চোরবাগান সর্বজনীনের মণ্ডপে ঢোকা এবং বেরনোর গেটে নিরাপত্তা ব্য়বস্থার তদারকির দায়িত্বে ছিলেন দু'জন ডেপুটি কমিশনার র‍্যাঙ্কের অফিসার।

দুর্ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন?

চোরবাগানের এন্ট্রি ও এগজিট গেটে দুটো ডেপুটি কমিশনার র‍্যাঙ্কের অফিসার দায়িত্বে ছিলেন। এছাড়াও কনস্টেবল, ইনস্পেটক, এসি র‍্যাঙ্কের অফিসাররাও ছিলেন। এগজিট গেট দিয়ে যে এত লোক ঢুকল, সেক্ষেত্রে তাদের ভূমিকা কী ছিল, তা নিয়ে ছিল প্রশ্ন উঠেছে।

কলকাতার দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল উপচে পড়বে, এই ছবিটাই যুগ যুগ ধরে দেখে আসছে সবাই। এই ছবিটাই চেনা ছবি। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ বলছেন, অতীতে অনেক সময় দুর্ঘটনা ঘটনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।  


কিন্তু যখনই দেখা গেছে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, থমকে গেছে রাস্তাঘাট, আশঙ্কা তৈরি হয়েছে, যে, কোনও ধরণের বিপর্যয় ঘটতে পারে তখনই নামানো হয়েছে পুলিশের অভিজ্ঞ কর্তাদের।  পরিস্থিতি সামাল দিয়েছেন তাঁরা। তাহলে এবার কি তা করা হয়নি? প্রশ্ন উঠছে নানা মহলে।

১৯টা মানুষের প্রাণ চলে গেছে। আর তারপরই দেখা গেল পুলিশের যত তৎপরতা। চোরবাগানে বিপর্যযের পর কলকাতার বড় বড় পুজোর পরিস্থিতি খতিয়ে দেখতে গঠন করা হল টিম। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করলেন তাঁরা। পাশাপাশি ট্রাফিক ও ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য কলকাতায় আনা হল ৯ জন IPS অফিসারকে। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Advertisement

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget