এক্সপ্লোর

Christmas Day 2021: আজ বড়দিন, শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

Christmas Day 2021: বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট(Park Street)। প্রস্তুত কলকাতা পুলিশও।গতকাল, শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিটে ঢল নামে মানুষের।

প্রকাশ সিনহা ও রঞ্জিত সাউ, কলকাতা: বড়দিন (Christmas 2021) উপলক্ষে পার্ক স্ট্রিটে (Park Street) মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশকর্মী। থাকছে ওয়াচ টাওয়ার (Watch Tower), ড্রোনের (Drone) মাধ্যমে নজরদারির ব্যবস্থা। বিধাননগরেও (Bidhannagar) নেওয়া হয়েছে নিরাপত্তার বাড়তি ব্যবস্থা। 

বড়দিন (Christmas 2021) ও বর্ষবরণের (New Year) জন্য প্রস্তুত পার্ক স্ট্রিট। প্রস্তুত কলকাতা পুলিশও। শুক্রবার রাত থেকেই আলো ঝলমলে পার্ক স্ট্রিটে ঢল নামে মানুষের। আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট।  কোথাও বসানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। কোথাও স্বাগত জানাচ্ছে সান্তা।  অ্যালেন পার্কের (Allen Park) কাছে ব্যবস্থা করা হয়েছে লেজার শো-এর।

পার্ক স্ট্রিট নিয়ে কলকাতা পুলিশের সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ।  একদিকে, ভিড়কে বাধ্য করা কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো। পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।  বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম।  ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে।   শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম।  ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর।  মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।

একইভাবে বিধাননগর কমিশনারেট (Bidhannagar Commissionerate) এলাকাতেও নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ২৫ থেকে ৩১ পর্যন্ত বিধাননগরের পুলিশ নিরাপত্তা আরও জোরদার করা হল। দেড় হাজার পুলিশ কর্মী মজুত থাকবেন। এছাড়াও বাইরে থেকে ফোর্স আনা হয়েছে। ইকো পার্কে (Eco Park) বাড়তি নজরদারি পুলিশের।  সল্টলেক সিটি সেন্টারের (City Centre, Saltlake) সামনেও পুলিশের বাড়তি তত্‍পরতা। তল্লাশি করেই তবে ভিতরে যেতে দেওয়া হচ্ছে ক্রেতাদের।বিধাননগরে এদিন থেকেই রাস্তায় নেমেছে মহিলা পুলিশ কর্মীদের বিশেষ বাহিনী উইনার্স। ১২টি মোটরবাইকে থাকবেন ২৪ জন।  তাঁরা টহল দেবেন বিধাননগর জুড়ে। 

আরও পড়ুন: Christmas 2021 Wishes: কীভাবে প্রিয়জনকে বড়দিনের শুভেচ্ছা জানাবেন? রইল কিছু উদাহরণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget