এক্সপ্লোর

CID TMC News: ৩০ অফিসারকে নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডি, তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি

সিআইডির ৩০ জনের অফিসারের টিম এসে পৌঁছয়। কালীঘাট থানার পুলিশ নিয়েই তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢোকে সিআইডির অফিসাররা।

কলকাতা: বিধায়কদের সই জালিয়তিকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির উল্টোদিকে তৃণমূলের (TMC) দলীয় অফিসে সিআইডি (CID)। ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বাড়ি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সামনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কার্যালয়। সেখানে সিআইডির ৩০ জনের অফিসারের টিম এসে পৌঁছেছে। রাস্তা ঘিরে ফেলে শুরু করবেন তল্লাশি এমনটাই জানা যাচ্ছে। এরপর দীর্ঘ বাগবিতণ্ডার পর অবশেষে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকল সিআইডি। সিআইডি অফিসাররা সাফ জানিয়েছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সার্চ করতে আসেননি, সেখানে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে তল্লাশিতে এসেছেন।   

সিআইডি অফিসাররা এও জানিয়েছেন, 'সই জালিয়াতিকাণ্ডে রেজিলিউশনে এই ঠিকানা দেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে নয়, চিঠিতে লেখা ঠিকানা দেখেই এখানে এসেছেন তাঁরা।' 

কেন তাঁরা এখানে এসেছেন? 

বিধায়কদের সই জালিয়তিকাণ্ডে তদন্ত নিয়েই এই তল্লাশি বলে এখনও খবর। 

সূত্রের খবর, যে চিঠি নিয়ে, সই নিয়ে এত বিতর্ক, সেই চিঠিতে স্বাক্ষরকাজ হয়েছিল এই কার্যালয়ে। এখানেই রেজিলিউশন হয়েছে বলে খবর। সেই কারণেই এবার এখানে তল্লাশি করতে চায় সিআইডি, এমনটাই জানা যাচ্ছে।  

এদিন প্রথমে, CID আধিকারিকদের তৃণমূলের দলীয় অফিসে ঢুকতে বাধা দেন তৃণমূল নেতা। তদন্তে বাধা দিচ্ছেন কেন, প্রশ্ন করেন CID-র অফিসাররা। যাঁদের সঙ্গে আপনারা দেখা করবেন তাঁরা দিল্লিতে আছেন, দাবি তৃণমূল নেতার। আরও ২দিন সময় দিন, দাবি তৃণমূল নেতার। 

তীব্র বাদানুবাদ শুরু

সিআইডি আধিকারিকরা দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে সেই সময় বেরিয়ে আসেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। তিনি সিআইডি আধিকারিকদের বলেন, 'আপনারা যার নামে চিঠি আমাকে দেখাচ্ছেন, তিনি এখন দিল্লিতে আছেন। তাঁর অনুপস্থিতিতে আমি এই বাড়িতে আপনাদের ঢুকতে দিতে পারব না। আমার উপস্থিতিতে কেন আমি তল্লাশি করতে দেব? আমি কেন সাক্ষী দেব? জিজ্ঞাসাবাদ করতে পারবেন কিন্তু সার্চ করতে দিতে পারব না।'   

এরপরই সিআইডি আধিকারিকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। সিআইডির কথায়, 'আমাদের আপনাকে ইনফর্ম করার কথা আমরা করেছি। কিন্তু আপনার অনুমতির অপেক্ষা আমরা না-ও করতে পারি।' পাল্টা ওই প্রাক্তন সাংসদের বক্তব্য, 'আপনারা কী করবেন না করবেন, এর পরিণতি দেখতে হবে আপনাদের। আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে রাজি। কিন্তু বাড়িতে যার নামে নোটিস সে নেই, এই সময় আপনাদের তল্লাশি করতে দিতে পারব না।' 

তলব সিআইডির

এদিকে বাকি আর ১ ঘণ্টা, আজ ভবানীভবনে হাজিরা দেবেন অভিষেক? আজ বিকেল ৫টাতেই ভবানীভবনে হাজিরা দিতে CID-র সমন। গতকাল কালীঘাট রোডের বাড়িতে গিয়ে ফের CID-র নোটিস দেওয়া হয়েছিল। সই জালিয়াতি মামলায় অভিষেককে CID-র তৃতীয় নোটিস। আজ বিকেল ৫টায় ভবানীভবনে অভিষেককে হাজিরার নোটিস। ১০ জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে সময় চান অভিষেক। CID-র তলব, শনিবার থেকেই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget