এক্সপ্লোর

Abhishek Banerjee : সই জাল কাণ্ডে বিপাকে অভিষেক, মঙ্গলবার হাজিরার নির্দেশ, নইলে...

CID summons Abhishek Banerjee : ফের CID-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারের হাজিরা এড়াতেই হঠাৎ বাড়িতে হাজির হয়েছিলেন CID কর্তারা। মঙ্গলবারই ফের তাঁকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হল। 

কলকাতা : ফের CID-র তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু হাজিরার জন্য সময় চাইলেন তিনি। বিধায়কদের সই জালিয়াতি নিয়ে অভিষেককে তলব করল CID। এর আগে ২ বার সিআইডি- র তরফে তলব করা হয়েছে অভিষেককে। কিন্তু তলবের পরেও ২ বারই হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবারের হাজিরা এড়াতেই হঠাৎ বাড়িতে হাজির হয়েছিলেন CID কর্তারা। এসেই ফের এক নোটিশ ধরালেন তাঁরা। আগামী কাল, অর্থাৎ, মঙ্গলবারই ফের তাঁকে হাজিরার জন্য নির্দেশিকা দেওয়া হল। 

বিধায়কদেরও সই জালিয়াতি মামলায় ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID- র টিম। এর আগে ২ বার সিআইডি- র তরফে তাঁকে তলবে করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রথম হাজিরা এড়ালেও, সোমবার ছিল তাঁর দ্বিতীয় হাজিরার দিন। কিন্তু আবারও তিনি হাজিরা দিলেন না। হাজিরার দেওয়ায় জন্য আবারও সময় চেয়েছেন তিনি। এদিন চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি। 

সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক। ঠিক তখন, সোমবারের হাজিরা এড়াতেই  বিকেলে কালীঘাটের বাড়ির সামনে হাজির হন সিআইডির আধিকারিকরা। ধরান তৃতীয় হাজিরার নোটিশ। কিন্তু এবার আর সময় নয়, কালকেই, অর্থাৎ মঙ্গলবার হাজিরা দিতে হবে তাঁকে। অনেকের মনে প্রশ্ন, তৃতীয়বার হাজিরা এড়ালে কি গ্রেফতার বা আটক হতে পারেন অভিষেক? কেন তিনি বার বার হাজিরা এড়াচ্ছেন?                      

আরও পড়ুন - ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি- র টিম

উল্লেখ্য, আজ হাতে নথি নিয়ে অভিষেকের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। বাড়ির কারওর সঙ্গে সিআইডি আধিকারিকদের কথা হয়নি এবং কোনও নথিও স্থানান্তর করা হয়নি। ৮ জন সিআইডি আধিকারিকদের মধ্যে একজন ভিডিওগ্রাফি করছেন। বাড়ির বাইরে রয়েছে পুলিশ পোস্টিং। বাড়ির গেট বন্ধ। সিআইডি অফিসাররা অপেক্ষা করছেন বাড়ির বাইরে। তাঁরা এসে জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আছেন কিনা। নতুন করে কোনও নোটিস সিআইডি টিম দেয় কিনা সেটাই এখন দেখার। এমনিতেও এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের থেকে সময় চেয়েছিলেন এই মর্মে যে আগামী ১০ জুন এই বিষয়ক মামলার শুনানি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তাঁর বাড়ির কোনও সদস্যের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মাধ্যমে কোনও যোগাযোগ হয় কিনা সেটাই দেখার। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget