এক্সপ্লোর

CM Mamata Banerjee: ধর্মতলার ধর্নামঞ্চের কাছে BJP-র লিফলেট বিলির অভিযোগ ! "ভোট চোর" বলে নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata On BJP Leaf Let: ধর্মতলার ধর্নামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী।

কলকাতা: ধর্মতলার ধর্নামঞ্চের কাছে বিজেপির লিফলেট বিলির অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন,  ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলির চেষ্টা করছে বিজেপি, যারা লিফলেট বিলির চেষ্টা করছে, তাঁদের হাতে নাতে ধরে, পুলিশের হাতে তুলে দিন। 

মুখ্যমন্ত্রীর কথায়, আমি ধর্নামঞ্চের কাছে যারা আছে, সবাইকে অনুরোধ করছি, বিজেপি বাইরে ওর এজেন্সি দিয়ে, লিফলেট বিলি করার চেষ্টা করছে। তাঁদের হাতে নাতে ধরুন। ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করুন। অন্য পলিটিক্যাল মিটিংয়ে তাঁদের ঢোকবার কোনও অধিকার নেই। এমনি ঢুকে মিটিং শুনতে পারে, কিন্তু বিজেপির লিফলেট বিলি করার কোনও অধিকার নেই। হাতেনাতে ধরুন, পুলিশকে হ্যান্ডওভার করুন। আর পার্টির থেকে আমি বলব FIR করতে, তাঁদের নামে। আগে ধরো। পালিয়ে যাবে।'এরপরেই তোপ দেগে বলেন, ভীতুর দল, কাপুরুষের দল, মানুষ আসছে না, মানুষের সমর্থন নেই। ...কেউ ছাড়বেন না কোনও এলাকায়, যখনই দেখবেন, ধরবেন চোরদের। ভোট চোর। ..শয়তান লোকেরা এইভাবেই বোম মারে, মেরে অন্য লোকের নামে দোষ দেয়।

বিজেপি নেতা ও রাজ্য়সভার প্রার্থী   রাহুল সিনহা বলেন, বিজেপি কোনও লিফলেট বিলি করছে না, ওদের ওখানে। এটা ওরাই (তৃণমূল) করিয়ে প্রচার করছে। লিফলেটের ওপরে নরেন্দ্র মোদি-অমিত শাহর বড় ছবি। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর। সঙ্গে লেখা, পরিবর্তনের লক্ষ্য়ে ব্রিগে়ড চলো। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর। লিফলেটের নীচে লেখা। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। রয়েছে বিজেপির লোগোও। তৃণমূলের সভাস্থলে লিফলেট বিলি, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মুখ্য়মন্ত্রীর । ধর্মতলায় যেখানে তৃণমূলের ধর্নামঞ্চ... যেখানে অবস্থান করছেন খোদ তৃণমূলনেত্রী, অভিযোগ, সেখানে সোমবার দুপুরে বিলি করা হয় এই লিফলেট, লিফলেট বিলি নিয়ে সরব হন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়!

বিজেপি নেতা ও রাজ্য়সভার প্রার্থী  রাহুল সিনহা বলেন, বিজেপির কোনও শখ নেই তৃণমূলের আন্দোলনে গিয়ে ব্রিগেড চলোর প্রচার করতে। তোদের আমরা ডাকছিও না। তোরা আসবিও না। তোদের দরকারও নেই। চোর, চিটিংবাজ, ডাকাতপার্টিকে সঙ্গে নেব কেন? ১৪ই মার্চ, শনিবার, ব্রিগেডে বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী... সেই সংক্রান্ত লিফলেটই এদিন, বিলি করা হয় ধর্মতলায়, তৃণমূলের সভামঞ্চের কাছে। 
 
প্রত্য়ক্ষদর্শী   শ্য়ামল মণ্ডল : কিছু বলেনি। হাতে হাতে দিল। দিদি বলল। দেওয়া মাত্র চলে গেল। 

প্রশ্ন: কেন চলে গেল কেন? 

প্রত্য়ক্ষদর্শী শ্য়ামল মণ্ডল: দিদি বলল... ধরো, ধরে পুলিশকে দাও। 

প্রশ্ন: ক'জন লোক ছিল? 

প্রত্য়ক্ষদর্শী শ্য়ামল মণ্ডল: ২ জন।

মঞ্চ থেকেই শশী পাঁজা FIR করার নির্দেশ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, হকার বেচারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে। আর তাদের ৫০০ টাকা করে দিয়ে বলছে 'মিটিংয়ে চলো'।  নির্লজ্জ।পার্টির থেকে এই জন্য় আমি শশীকে বলব FIR করতে তাদের নামে। মুখ্য়মন্ত্রীর নির্দেশের পরই, হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ করেন শশী পাঁজা। এর খানিকক্ষণ পরই, যাঁরা লিফলেট বিলি করছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে, তাঁরা জানিয়েছেন, তাঁরা কেউ বিজেপি কর্মী নন। ১৩০ টাকা রোজ হিসেবে তাঁদের লিফলেট বিলির জন্য় বরাত দেওয়া হয়েছিল। কোনও নির্দিষ্ট উদ্দেশ্য়ে লিফলেট বিলি তাঁরা করেননি। 
 

 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget