এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা সব কাজ করি, ধর্ম-কর্মও মানি' উৎসব-ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর

মহালয়ার দিনভর প্রতিবাদের সাক্ষী থেকেছে তিলোত্তমা। বিচারের দাবিতে রাজপথজুড়ে থেকেছে মহামিছিল।

কলকাতা: মহালয়ার দিন পুজোর উদ্বোধন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগেই উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। আজ দলীয় মুখপত্রের ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে, কার্যত তার ব্য়াখ্য়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর উৎসব-ব্যাখ্যা: মহালয়ার দিনভর প্রতিবাদের সাক্ষী থেকেছে তিলোত্তমা। বিচারের দাবিতে রাজপথজুড়ে থেকেছে মহামিছিল। বুধবার মহালয়ার দিন পুজোর উদ্বোধন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক বড় পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে জেলার ৪০০টি পুজোর উদ্বোধনও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডের আবহে কদিন আগেই উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। বুধবার, দলীয় মুখপত্রের ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে, কার্যত তার ব্য়াখ্য়া দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেন কেন পুজো করব? কেন উৎসব করব? আরে আমাদের তো বারো মাসে তের পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্ম-কর্মও মানি। আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে, প্রাণ আছে।

এক মেয়ে ঘরে আসবে, কিন্তু তার আগে এক মেয়ে চিরতরে চলে গেছে। তাই বাংলা জুড়ে অভূতপূর্ব নাগরিক আন্দোলনের আবহে। গত ৯ অগাস্ট আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। গত ৯ সেপ্টেম্বর ওই ঘটনার এক মাসে পুজোয় ফিরতে বলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "এক মাস তো হয়ে গেল। আজকে ৯ তারিখ। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।'' মুখ্য়মন্ত্রীর উৎসবে ফেরার বার্তা নিয়েও কড়া প্রতিক্রিয়া দেন নিহত চিকিৎসকের পরিবার। এই মন্তব্যের প্রেক্ষিতে নিহত চিকিৎসকের মা বলেছিলেন, "মুখ্য়মন্ত্রী বলেছেন, উৎসবে ফিরতে। আমরা সবথেকে বড় উৎসবে আছি এখন। এর থেকে বড় উৎসব কী আছে? মায়ের দশ হাত অবশ্য়ই দরকার। এই উৎসব মিটিয়ে তারপর দুর্গাপুজোয় ফিরব।''                                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Rupa Ganguly Arrest: রাতভর অবস্থানের পর তুলল পুলিশ, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget