এক্সপ্লোর

Rupa Ganguly Arrest: রাতভর অবস্থানের পর তুলল পুলিশ, গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়

Bashdroni Student Death: বিজেপি কর্মীদের দাবি, গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদকে। 

কলকাতা: রাতভর অবস্থানের পর বাঁশদ্রোণী থানা থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে (Rupa Ganguly Arrest)। অভিযোগ, পুলিশের কাজে বাধা দিয়েছেন বিজেপি নেত্রী। বিজেপি কর্মীদের দাবি, গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে প্রাক্তন বিজেপি সাংসদকে। 

গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়: মহালয়ার সকালে পে লোডারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু ঘিরে গতকাল সকাল থেকে  রাত, দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণীর দীনেশ নগর। পুলিশকে আটকে রেখে স্থানীয়দের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। বিজেপি নেত্রী রুবি মণ্ডল-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। কেন গ্রেফতার নয় ঘাতক পে লোডারের চালক? এই প্রশ্ন তুলে বাঁশদ্রোণী থানায় রাতভর অবস্থানে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। পুলিশকে বাঁচাতে তৃণমূলের গুন্ডাবাহিনী পথে নেমেছিল বলে অভিযোগ করেন তিনি।  টানা ১৪ ঘণ্টা অবস্থানের পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। এদিন সকালেই রূপাকেই গ্রেফতার করে পুলিশ।  

পথদুর্ঘটনায় নবম শ্রণির পড়ুয়ার মৃত্যু ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। সকাল থেকে সন্ধে অবধি চলে উত্তেজনা। বুধবার সকাল ৭টা নাগাদ বাঁশদ্রোণীর দীনেশনগরে কোচিংয়ের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল নবম শ্রেণির পড়ুয়া। আচমকা একটি পে লোডার পিষে দেয় ছাত্রকে। হাসপাতালে নিয়ে গেলে ১৫ বছরের কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘাতক পেলোডারে উঠে চলে ভাঙচুর। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরেও চলে তুমুল বিক্ষোভ। পাটুলি থানার ওসি-কে দীর্ঘক্ষণ আটকে রাখেন স্থানীয়রা। তাঁকে কাদাজলে নামিয়ে বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘক্ষণ ধরে চলে তুমুল ধস্তাধস্তি।

বাঁশদ্রোণীর দীনেশনগর এলাকা কলকাতা পুর-এলাকার একেবারে শেষপ্রান্তে। ওই এলাকার বাকি অংশ রাজপুর-সোনারপুর পুরসভার অন্তর্গত। কলকাতা পুরসভার KEIIP-র তত্ত্বাবধানে ওই এলাকায় নিকাশির কাজ চলছিল। কলকাতা পুরসভার অধীনেই এক ঠিকাদার সংস্থা রাস্তা মেরামত করছিল। তার মধ্যেই এই দুর্ঘটনা। পে লোডারের চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Protest: পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তররা, কী পরামর্শ দিচ্ছেন বিশিষ্টরা?

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget