এক্সপ্লোর

CM Mamata Banerjee:'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে', বালুরঘাটে দাবি মমতার

Administrative Meeting At Balurghat:'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না', বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

বালুরঘাট: 'বাংলাকে এমনভাবে তৈরি করছি, যাতে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না', বালুরঘাটের প্রশাসনিক সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। ঘটনাচক্রে, যেদিন মুখ্যমন্ত্রী এই দাবি করছেন, সে দিনই ফের কাজের খোঁজে ভিনরাজ্যে চললেন নভেম্বর মাসে উত্তরাখণ্ড সুড়ঙ্গ বিপর্যয়ে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদার। 

কী বললেন মুখ্যমন্ত্রী?
'১০০ দিনের কাজ করেও টাকা দেয়নি কেন্দ্র। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। তাও ২৫ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি।', বালুরঘাটের সভায় এদিন দাবি করেন মমতা। কেন্দ্র বকেয়া না দিলেও রাজ্য সরকারের তরফে যে 'জব কার্ড হোল্ডারদের' ৪০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে, সে কথাও মনে করান। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বকেয়া রাখার অভিযোগে অতীতেও সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে এই নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। রাজ্যে ধর্নাতেও বসেন তিনি। ১০০ দিনের বকেয়া নিয়ে কেন্দ্রকে গত কাল ফের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। ডেডলাইন দেন ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বকেয়া টাকা না পেলে ২ তারিখ থেকে ধর্নার হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ব্লকে ব্লকে আন্দোলনের ডাকও দেন তৃণমূল নেত্রী। তবে একই সঙ্গে তৃণমূলনেত্রীর বক্তব্য়, কেন্দ্রীয় সরকারের 'বঞ্চনা'  সত্ত্বেও রাজ্য সরকারের তরফে পাশে থাকার আপ্রাণ চেষ্টা করা হয়েছে।

আর যা...
এদিন বালুরঘাটের প্রশাসনিক সভায় তিনি বলেন, 'আরও ৯ লক্ষ মানুষকে বার্ধক্যভাতা দেওয়া হবে। ১ তারিখ থেকে আরও ৯ লক্ষ বার্ধক্যভাতা দেওয়া হবে।' আসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রীর আশ্বাস, '১ ফেব্রুয়ারি থেকে আরও ১৩ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে।' এছাড়া 'ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জমি...'৩ লক্ষ ভাই-বোনকে ঐক্যশ্রী'-র মতো বার্তাও শোনা যায় তাঁর মুখে। এনআরসি প্রশ্নে মঙ্গলবারও কড়া অবস্থান নেন মমতা। বলেন, 'উদ্বাস্তু বলে কিছু নেই। এনআরসি আমরা রুখব। কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে। বিএসএফের ওই কার্ড নেবেন না। ওই কার্ড নিলে ওপারে পাঠিয়ে দেবে।' রাজ্যের তৃণমূল সরকার যে সব রকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করবে, সেই কথাই বোঝাতে চান মুখ্যমন্ত্রী। এবং কাজের সুযোগের ক্ষেত্রেও যে রাজ্য ইতিবাচক দিকে এগোচ্ছে, সে বার্তাও দেন তিনি। 

আরও পড়ুন:ED অফিসার পরিচয়ে প্রেম, বিয়ের কার্ড ছাপানোর পরই জানা গেল আসল সত্যি !

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget