এক্সপ্লোর

'বিভিন্ন গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ' নাগাল্যান্ড ইস্যুতে এক্তিয়ার নিয়ে প্রশ্ন মমতার

মঙ্গলবার পাশাপাশি নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন থানার আইসি ও বিডিওরা সজাগ থাকুন।  বিএসএফের ডিজি-র সঙ্গে কথা বলুন।'

কলকাতা: ‘আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, তা সত্ত্বেও বিভিন্ন গ্রামে ঢুকে অত্যাচার চালাচ্ছে বিএসএফ। নাগাল্যান্ড গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাশাপাশি নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বিভিন্ন থানার আইসি ও বিডিওরা সজাগ থাকুন।  বিএসএফের ডিজি-র সঙ্গে কথা বলুন।'

এ দিন  রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই দুই জেলায় সরকারি প্রকল্পগুলি নিয়ে আলোচনার সময় বিএসএফ প্রসঙ্গ টানেন। 

বিএসএফের কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'বিএসএফ গ্রামে গ্রামে ঢুকে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, অভিযোগ আসে। এমনকী ভোটের লাইনেও তাদের দেখা যায়। তোমরা কি কখনও বিএসএফের সঙ্গে কথা বলেছ? পুলিশকে জানিয়ে মাত্র ১৫-২০ কিমি আসার কথা। কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায় ওরা।'

নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের টিরু গ্রাম । একেবারে মায়ানমার সীমান্ত ঘেঁষা। ওই এলাকায় জঙ্গি অনুপ্রবেশের সমস্যা নতুন নয়। কিন্তু অনুপ্রবেশকারী রুখতে গিয়েই শনিবার রাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা! স্থানীয় সূত্রের দাবি, কয়লা খনিতে কাজ সেরে গ্রামে ফিরছিলেন কয়েক জন। জঙ্গি সন্দেহে তাঁদের লক্ষ্য করে গুলি চালান অসম রাইফেলসের জওয়ানরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ১৪ জনের শরীর। তারপরই উত্তাল হয়ে ওঠে এলাকা। 

অসম রাইফেলসের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। মৃত্যু হয় এক জওয়ানের। ঘটনার জেরে রবিবার দিনভর অশান্তি চলে নাগাল্যান্ডের বিভিন্ন জায়গায়। নিরীহ গ্রামবাসীদের প্রাণহানির প্রতিবাদে রাস্তায় নামে উত্তেজিত জনতা। মন জেলায় অসম রাইফেলসের ক্যাম্পে হামলার অভিযোগ ওঠে। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অশান্তি যাতে না ছাড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। SIT গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। শনিবারের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে অসম রাইফেলস বিবৃতি দিয়ে জানায়,গোয়েন্দা সূত্রে টিরু গ্রামে জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই চলে অভিযান। 

এদিন নাগাল্যান্ড ইস্যুকে টনে মুখ্যমন্ত্রী বলেন, 'নাগাল্যান্ড, শীতলকুচিতে কী হল দেখেছ? কদিন আগে কোচবিহারে তিনজন মারা গিয়ছে গুলিতে। তোমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আইসিরা অনেক সময়ে ভাবে, ঠিক আছে ছেড়ে দেওয়া যাক। আইনশৃঙ্খলা আপনার বিষয়। আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে। লক্ষ্য রাখেন? বিডিওদের বলব অ্যালার্ট থাকবেন। এ ধরনের অভিযোগ এলে আইসিকে নিয়ে ভিজিট করবেন।'

সেরা শিরোনাম

Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
SRFTI Incident: 'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
'দাদা মারবেন না', SRFTI-এ সংঘর্ষ ! ABGP-র অনুষ্ঠান চলাকালীন কী এমন ঘটেছিল ? কী জানাচ্ছেন পড়ুয়ারা ?
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget