এক্সপ্লোর

Mamata Banerjee : ‘আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান’ পাহাড় ছাড়ার আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

CM At Hills: মাঝেমধ্যে নিজের মোবাইল ফোনে, ক্যামেরাবন্দি করেন আশপাশের দৃশ্য। স্থানীয় বাসিন্দাদের আবদারে তোলেন সেলফিও। সিংমারি থেকে ফেরার পথে হঠাৎই একটি মোমো তৈরির দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, দার্জিলিং : পাহাড় সফরের তিন দিনে তিন ভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মঙ্গলবার তৈরি করেছিলেন ফুচকা। বুধবার চকোলেট বিলি করেন ছোটদের মধ্যে। আর বৃহস্পতিবার মোমো বানাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আর পাহাড় ছাড়ার আগে রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখে উঠে এল রাজ্যভাগ ঘিরে কড়া অবস্থানের প্রসঙ্গ। বাগডোগরা বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'পাহাড়-সমতল ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সমান'।

আক্রমণ অভিষেকেরও

জন বার্লা থেকে আনন্দময় বর্মন কিংবা শিখা চট্টোপাধ্যায়, বিজেপির একের পর এক সাংসদ-কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়কদের গলায় শোনা গেছে পৃথক উত্তরবঙ্গের দাবি। এই প্রেক্ষাপটেই মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছিলেন, 'বিজেপির কোনও নেতা-কর্মী, যদি বুকের পাটা থাকে, আর বাপের ব্যাটা হও, বাংলা ভাগ করার চক্রান্ত করে দেখাও। উত্তরবঙ্গ শব্দটিতেই আমার আপত্তি আছে। সারা রাজ্যটা পশ্চিমবঙ্গ। উত্তর-দক্ষিণ ভাগ আর নয়। আপনারা যখন রাজ্যের বাইরে যান, তখন কি বলেন উত্তরবঙ্গ থেকে এসেছি বা দক্ষিণবঙ্গ থেকে এসেছি? তখন তো আমরা বলি পশ্চিমবঙ্গ থেকে এসেছি।' দু-দিনের মধ্যে এবার একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলাতেও।

পাহাড়ে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

এদিন পাহাড় ছাড়ার আগে, দার্জিলিঙের রিচমন্ড হিল থেকে চিড়িয়াখানার সামনে দিয়ে সিংমারি পর্যন্ত হাঁটেন তিনি। মাঝেমধ্যে নিজের মোবাইল ফোনে (Mobile Phone) ক্যামেরাবন্দি করেন আশপাশের দৃশ্য। স্থানীয় বাসিন্দাদের আবদারে তোলেন সেলফিও। সিংমারি থেকে ফেরার পথে হঠাৎই একটি মোমো তৈরির দোকানে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। এরপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে বানান মোমো (Momo)।

মঙ্গলবার, দার্জিলিংয়ে ফুচকা বানিয়ে ছোটদের খাওয়ান তিনি। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে।

দেখুন ছবিতে- হাতে নিলেন বেলন-চাকি, মোমো বানাতে ব্যস্ত মুখ্য়মন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget