এক্সপ্লোর

EPF: 'জয়ের পর বিজেপির তরফে গিফট কার্ড' ইপিএফের সুদ নিয়ে মোদি সরকারকে নিশানা মমতার

Mamata Banerjee: ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের এই কালো উদ্যোগকে ব্যর্থ করে দিতে হবে। ট্যুইটে মোদি সরকাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)

কলকাতা: ইপিএফের (EPF) সুদে কোপ। মোদি (Narebdra Modi) সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, উত্তরপ্রদেশে (Uttarpradesh) ভোটে জয়ের পরই এটা বিজেপির (BJP) তরফে গিফট কার্ড। ইপিএফের (Employees privedent fund) আমানতে সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যা চার দশকে সবথেকে কম।'

এ প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী আরও লিখেছেন, 'অতিমারীতে সবথেকে বেশি অর্থকষ্টে রয়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তার মধ্যেই ফের কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। সাধারণ মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে কেন্দ্র। ঐক্যবদ্ধভাবে কেন্দ্রের এই কালো উদ্যোগকে ব্যর্থ করে দিতে হবে'। ট্যুইটে মোদি সরকাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) । 

 

গতকালই ঘোষণা করা হয়েছে কমেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF’র সুদের হার। ২০২১-২২ অর্থবর্ষের জন্য ৮.৫ শতাংশ থেকে কমে হয়েছে ৮.১ শতাংশ। এর ফলে প্রায় ৬ কোটিরও বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ পড়বে।

দু’দিন আগে ৪ রাজ্যে বিপুল জয় পেয়েছেন নরেন্দ্র মোদি। ধরাশায়ী হয়েছে কংগ্রেস! এবার মোদির নজরে গুজরাতের ভোট। কথা শুরু হয়ে গেছে লোকসভা ভোটেরও! রাজনীতিবিদরা যে যার মতো তাল ঠুকতে ব্যস্ত। এরই মধ্যে বড়সড় ধাক্কা খেল সাধারণ মানুষ!

ফের বড়সড় কোপ পড়ল সঞ্চয়ে। জিনিসপত্রের দাম একদিকে যখন হু হু করে বাড়ছে, তখন Employees privedent fund বা  কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে (PF)-এ সুদের হার রেকর্ড কমানো হল। সাড়ে ৮ শতাংশ থেকে কমে EPF-এ সুদের হার হতে চলেছে ৮.১ শতাংশ!

সংবাদ সংস্থা PTI সূত্রে খবর। EPF-এ সুদের এই হার ৪৪ বছরে সর্বনিম্ন! অর্থাৎ গত ৪ দশকে PF-এর সুদের হার কখনও এত কমানো হয়নি। ১৯৭৭-৭৮ সালের পর এই প্রথম এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার এতটা কমে গেল। এরফলে প্রায় ৬ কোটিরও বেশি চাকুরিজীবীদের মুখ ভার হতে চলেছে।

শনিবার, বৈঠকে বসেছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি বা CBT। তারাই কেন্দ্রের কাছে এই প্রস্তাব দিয়েছে। EPF’র সুদ কত হবে, তা ঠিক করে CBT। এই কমিটিতে থাকেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, কর্মচারী সংগঠন ও নিয়োগকারীদের প্রতিনিধি। এই কমিটির মাথায় থাকেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। কমিটি তার প্রস্তাব এরপর, তা কেন্দ্রীয় অর্থমন্ত্রককের কাছে পাঠানো হয়। 

মোদি সরকার ক্ষমতায় আসার পর, ২০১৫-১৬ অর্থবর্ষে তা হয় ৮.৮ শতাংশ। এবার সেই সুদের হারই কমিয়ে করা হচ্ছে ৮.১ শতাংশ। চিন্তার ভাঁজ কর্মচারীদের কপালে।

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget