এক্সপ্লোর

CM In North Bengal:আগামীকাল উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, সভাস্থল ঘিরে শুরু রাজনৈতিক চাপানউতোর

Kanchenjunga Stadium:আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা তাঁর। সেই সভাস্থল ঘিরেই শুরু রাজনৈতিক চাপানউতোর।

শিলিগুড়ি: আগামীকাল উত্তরবঙ্গ (CM In North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা তাঁর। সেই সভাস্থল ঘিরেই শুরু রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রীর সভার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগ, এমনই অভিযোগ। বারবার খেলার মাঠে সভা, অনুষ্ঠান করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠ, আরও দাবি। মুখ্যমন্ত্রীর সভার দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। 'মুখ্যমন্ত্রীর সভার একদিন পরেই মাঠ ঠিক করে দেব। লিগের খেলা চলবে', বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। 

কী অভিযোগ?
'অরিজিৎ সিংহের অনুষ্ঠানের সময়ও প্রতিবাদ করেছিলাম। তখন বলা হয়েছিল, খেলা বাদ দিয়ে অন্য কোনও কিছু এই স্টেডিয়ামে হবে না', দাবি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের। কিন্তু এখন তৃণমূল প্রধানের কর্মসূচির জন্য শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগ পিছিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ তাঁর। শঙ্করের কথায়, 'খেলা হবে স্লোগান দেওয়া তৃণমূল প্রধানের কর্মূসচির জন্য ফুটবল লিগ পিছিয়ে দেওয়া হয়েছে...কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটিকেও শ্মশান বানিয়ে দেওয়া হচ্ছে।' সঙ্গে সংযোজন, এর পরও ওই স্টেডিয়ামে তৃণমূলনেত্রীর কর্মসূচি হলে তিনি ব্যক্তিগত ভাবে এর বিরোধিতা করবেন। মেয়রের অবশ্য় বক্তব্য, 'আমরা এক দিনের মধ্যে মাঠ ঠিক করে দেব। এটা ওদের লিগের লেখা। লিগের খেলা চলবে।' তাঁর আশ্বাস, 'খেলাধুলো আমার হৃদয়ে রয়েছে। এটি আমি বুঝি এবং এটির সঙ্গে থাকি। এটি নিয়ে রাজনীতি অত্যন্ত নিন্দনীয়।'

জোটের বৈঠক...
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে যখন বিতর্ক, তখন 'ইন্ডিয়া' জোটের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজিরা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, আগামীকাল 'ইন্ডিয়া' জোটের বৈঠক হচ্ছে না। সম্ভবত, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বৈঠক হবে। পরে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইন্ডিয়া-বৈঠকে হাজিরা নিয়ে অনিশ্চয়তার পর বৈঠকে যাচ্ছেন না বলে জানান নীতীশ কুমার, অখিলেশ যাদবরাও। তামিলনাড়ুতে আবহাওয়া খারাপ, আসতে পারবেন না বলে জানান এম কে  স্টালিনও। এরপরেই ইন্ডিয়া জোটের বৈঠক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামীকাল লোকসভায় বিরোধী দলগুলির নেতাদের নিয়ে সন্ধে ৬টায় বৈঠকে বসার কথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। হালেই ৫ রাজ্যে বিধানসভা ভোটে কংগ্রেসের 'পারফরম্যান্স'-র পর বৈঠকের খবর শোনা যায়। তেলঙ্গানায় ক্ষমতায় আসা ছাড়া অন্য ৪ রাজ্যে কার্যত কোনও প্রতিদ্বন্দ্বিতাতেই ছিল না 'গ্র্যান্ড ওল্ড পার্টি।' এবার সেই বৈঠকই পিছনোর সিদ্ধান্ত।

আরও পড়ুন:শিশির অধিকারীর সম্পত্তিতে বিপুল বৃদ্ধি ও অসঙ্গতির অভিযোগ জানিয়ে শাহকে চিঠি কুণালের

সেরা শিরোনাম

West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও

ভিডিও

Supreme Court | ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার | #abpananda
Suvendu Adhikari |
TMC - Kalna News | পূর্ব বর্ধমানের কালনায় এলাকায় ফিরতেই তীব্র জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য
Sadhak Bamakhyapa |হল থেকে তুলে দিতে চাপের অভিযোগ,মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে টিম সাধক বামাক্ষ্যাপা
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget