এক্সপ্লোর

Arjun Bahini: রাজ্যে এবার বিপর্যয় মোকাবিলা করবে 'অর্জুন বাহিনী', কোন জেলায় কত? কত টাকা দেওয়া হবে? ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী গঠন করব। ১০০ জন কলকাতায়, ৫০ জন পাহাড়ে এবং ৫০ জন কাকদ্বীপে থাকবে"

কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিকাঠামোগত বিপর্যয় রুখতে এবার রাজ্যে 'অর্জুন বাহিনী'র সূচনা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, 'বিভিন্ন বিপর্যয়ে দেখেছি, না আছে প্রশিক্ষণ, না আছে আধুনিক মানের যন্ত্রপাতি। ২০২০ সালে আমফানের সময় ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা। বাহিনী এনে গাছ সরাতে হয়েছে। নেপালে সাম্প্রতিক বিপর্যয়ের ঘটনা দেখেছি।' এদিন অর্জুন বাহিনী গঠনের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং বাজেটে অর্থমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, 'জলা জমি বুজিয়ে বাড়ি তৈরি, মাটি পরীক্ষা না করে বাড়ির নকশা অনুমোদন দেখেছি। ফ্লাইওভার, ROB-র লোড ক্যাপাসিটি টেস্ট পরীক্ষা না করে করা। এখানে কিছু দরদী মানুষ আছেন, যাঁরা চান ফুটপাত দখল হয়ে যাক। পোস্তাতে ফ্লাইওভার চাপা পড়ে কতজন মারা গিয়েছিল ২০১৬ সালে? তারাতলায় বিল্ডিং ভেঙে কী অবস্থা হয়েছিল? আমরা চাই আরও প্রশিক্ষিত বাহিনী তৈরি হোক।' 

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০০ জনকে নিয়ে অর্জুন বাহিনী গঠন করব। ১০০ জন কলকাতায়, ৫০ জন পাহাড়ে এবং ৫০ জন কাকদ্বীপে থাকবে। দার্জিলিং, কাকদ্বীপ, দিঘায় ভবিষ্যতে নিজস্ব পরিকাঠামো তৈরি হবে। জানুয়ারিতে অগ্নিবীরের প্রথম ব্যাচ পেয়ে যাব। আগামীদিনে অগ্নিবীর ও অবসরপ্রাপ্ত সেনাদেরই অর্জুন বাহিনীতে অগ্রাধিকার দেওয়া হবে"।                                                                

আরও পড়ুন, "পশ্চিমবঙ্গে ফ্ল্যাট কেনায় প্রচুর প্রতারণা হচ্ছে", কেন একথা বললেন মুখ্যমন্ত্রী?

বাহিনীর সদস্যদের নাম দেওয়া হয়েছে ‘বীর’ এবং দলপ্রধানদের ‘বীর নায়ক’। ‘বীর’দের মাসিক সাম্মানিক ২৫,০০০ টাকা এবং ‘বীর নায়ক’দের ৪০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর ৩ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন সদস্যরা। গুরুতর দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা এবং অক্ষমতার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।                                                                                               

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
বিধানসভার ভিতর থেকে দেহ উদ্ধার
Indranil Sen: এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Advertisement

ভিডিও

Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget