এক্সপ্লোর

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা

CM Suvendu Adhikari On Finantial Aid: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আকাশপথে একাধিক প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। সবং ও আরামবাগে প্রশাসনিক আধিকারিক ও জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। জলমগ্ন এলাকায় মানুষের সাহায্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আকাশপথে ঘাটাল, আরামবাগ, সবংয়ের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।সবংয়ের বিডিও অফিসে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুরে মৃত ২জনের পরিবারকে ৯ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই প্লাবনের জেরে যে ৩২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

আরও পড়ুন, আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

"আজ থেকে প্রধানমন্ত্রী শস্যবীমার ক্যাম্প করা হচ্ছে..."

মুখ্যমন্ত্রী বলেন, এখানে বন্যার কারণে দুইজন মারা গিয়েছে। তাঁদেরকে আমাদের সিআরএফ থেকে ৪ লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে ৫ লাখ, মোট ৯ লাখ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর ইতিমধ্যেই এই ব্লকে ১১ হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির কাজ চলছে। একটা , আগের সরকার দিয়ে গিয়েছিল, ৬০ হাজার করে, আমরা রিসেন্ট ওদের আরও ৬০ হাজার দিয়েছি। আরও ১৩ হাজার বাড়ি হবে। টাকা পেয়ে বাড়ি তৈরি করতে সময় লাগবে। যে ৩ হাজার ২০০ বাড়ি ড্যামেজ হয়েছে, সবং ব্লকে প্রাথমিকভাবে, তাঁদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে পার ড্যামেজের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে প্রধানমন্ত্রী শস্যবীমার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ ধানচাষীরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্সোরেন্স স্কিমের মধ্যে নেই। তাঁদের জন্য আলাদা কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থা হবে। কেলেঘাইয়ের জল যেটা বিপদসীমার উপরে বইছিল, সেটা এখন আন্ডার কন্ট্রোল। এখানে সব বিডিওরা ছিলেন। মোট, ১০ টা স্নেক বাইটের কেস এসেছে। প্রত্যেককে বাঁচিয়ে ফিরে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভাল কাজ করেছে। ..পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তাঁরা যাতে জলবন্দিদের বাড়িতে রেশন এবং ২০ লিটারের পানীয় জলের জার পৌঁছে দিতে পারে। সেই কাজগুলি তাঁরা করছে। আমি আকাশপথে পুরো ৫ টা গ্রাম পঞ্চায়েত দেখেছি। আর এখানে রিভিউ করে যা নির্দেশ দেওয়া দিলাম।’

“জ্য়োতি বসুর পর আর কোনও মুখ্যমন্ত্রী এখানে আসেননি..”

তিনি আরও বলেন,’ এখানে এরা বলছিল, ১৯৮৬ সালে জ্যোতিবাবু (রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতি বসু) এসেছিলেন। তারপরে এখানে কোনও মুখ্যমন্ত্রী আসেননি। আর কী করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা, গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ।’

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget