এক্সপ্লোর

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

CM Suevndu Adhikari on Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় "যোগ্য হিসেবে বিবেচিত ”দের কাছে কী আবেদন মুখ্যমন্ত্রীর ?

কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন তিনি বলেন,’ ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা, যাদের পরিবার, স্থায়ী চাকরি করেন না, কেন্দ্র বা রাজ্য সরকারের, যাদের পরিবারের বছরের ১২ লক্ষ টাকার বেশি রোজগার, এই রকম কয়েকটি ক্ষেত্র ছাড়া, যারা আবেদন করবেন, তাঁদেরকে আমরা, মাসে ৩ হাজার টাকা করে দেব অন্নপূর্ণা যোজনাতে।'

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনায় "যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন..", টাকা ট্রান্সফার নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর , যারা টাকা পাননি ?

মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা অনেক কর্মসূচি নিয়েছি। সময় আমাদের হাতে বেশি ছিল না। মাত্র তিন মাস, তার মধ্যে আমরা জুন মাসে, ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছিলাম। আমরা কেন ফর্ম তৈরি করেছিলাম, আমরা তাঁর কারণও জানিয়েছি। বিগত দিনে, তৃণমূল কংগ্রেসের সরকার, ৫০০ টাকা করে দিয়েছে, ২১ থেকে ২৪ সাল। ২৪ লোকসভা নির্বাচনের আগে, সেটা বাড়িয়ে ১ হাজার টাকা করে, দেড় বছর দিয়েছে। আর ভোটের আগে মাত্র দুই মাস দেড় হাজার টাকা করে দিয়েছে। আমরা ওই তালিকায় দেখলাম, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা ওই তালিকায় দেখলাম, যারা ভারতীয় নয়, এসআইআর-এ নাম কেটে গিয়েছে, তাঁদেরকেও টাকা দেওয়া হচ্ছে। মৃত ব্যক্তিকেও টাকা দেওয়া হচ্ছে। সরকারি টাকা এইভাবে কেউ নয়ছয় করতে পারে না। তাই অর্থনৈতিক শৃঙ্খলা মেনে, আমরা একটি ফর্ম বিতরণ করেছিলাম। ফর্মে অনেকগুলি পাতা ছিল। কার্যত দুটি-তিনটি পাতার বেশি ফিলাপ করার কিছু ছিল না। কারণ এসআইআর, জাতিগত শংসপত্র সহ বেশ কয়েকটা বিষয় ছিল, যেগুলি ফিলাপ করার দরকার নেই। আমরা মোট ১ কোটি ৮০ লক্ষ ফর্ম পেয়েছিলাম। জুন এবং জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয়া মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন। আমি রিপিট করব না। উত্তর কলকাতায়, ১০ জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে, তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে, এই ৭ টি বিধানসভা কেন্দ্রে, ৭৬ হাজার ৮১৭ জন, দিদি এবং বোনের অ্য়াকাউন্টে, অর্থপ্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন। আমি অভিনন্দন গ্রহণ করলাম। সাথে সাথে ২০ তারিখ থেকে, একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন, যে কোনও অনুপযুক্ত লোক, এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন, আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে ২০ তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটার নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দফতর করতে থাকবে। এই ৭৬ হাজার ৮১৭ জন,  যারা ইতিমধ্যে,  উত্তর কলকাতায় যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, এদের কাছে আমার আবেদন, মা অন্নপূর্ণা যোজনার নামে যে স্কিম, তৈরি হয়েছে, প্রত্যেক মাসে, দ্বিতীয় সপ্তাহে,আপনাদের কারও কাছে যেতে হবে না। ১০ থেকে ১৫ তারিখের মধ্যে প্রত্যেক মাসে আপনাদের টাকা এসে যাবে।  এবং কোনও টেকনিক্যাল সমস্যা থাকলে, আপনারা স্থানীয় মহিলা মোর্চার নেতৃত্বর, সহযোগিতা নেবেন। এবং উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে, এই অন্নপূর্ণা যোজনা বাহিনী,  আপনারা নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করে নেবেন।যাতে আগামী দিনে মহিলার অধিকার, এবং মহিলাদের উপর কোনওরকমে, অত্যাচার অবিচার হলে,  আপনারা মা বোনেদের পাশে দাঁড়াতে পারেন। ‘

Advertisement

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget