এক্সপ্লোর

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

BJP MLA Sarbori On Srijan Bhattacharya JU Violence: যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন দিয়ে নাম উল্লেখ করে ঘোষণা বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

কলকাতা: যাদবপুর কাণ্ডে উত্তাল পরিস্থিতি। মূলত গতকাল রাত থেকেই এই উত্তেজিত পরিস্থিতির সূত্রপাত। গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডোগোল চলাকালীন ,তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ এবিভিপি-র। আহত সমর্থকদের কেপিসি মেডিক্যাল কলেজে নিয়ে যায় এবিভিপি নেতৃত্ব। হাসপাতালে এসে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এ ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করেন তিনি, সেই সঙ্গে হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন, যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য

বিজেপি বিধায়ক  শর্বরী মুখোপাধ্যায় বলেন, ‘কী মনে করছেন আপনারা , এই বিশ্ববিদ্যালয়টাকে, নক্সাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়েস্ট এবং এদের দিয়ে, আপনারা ভর্তি করে রাখবেন, ভেবেছেন এটা, কোথাও চলবে না এটা, বলে রাখলাম। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বান, সাগ্নিক সরকার, এদেরকে যদি ১ ঘণ্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম, আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে, সেখান থেকে টেনে বার করব। সারারাত তাণ্ডব চলবে আজ। ‘

SFI সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তাঁরা নিজেদের মধ্যে সভা করছিল। সেখানে এবিভিপি-র গুন্ডারা ঢুকে পড়ে প্রোভেকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দু'পক্ষের মধ্যে বচসা হয় এখানে এসএফআই কোথাও ছিল না। পুর ও নগরোন্নয়নমন্ত্রী  অগ্নিমিত্রা পাল বলেন, বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা সেট করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনার পরিবেশ, সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনও অশান্তি করতে চাই না।' সব মিলিয়ে যাদবপুর নিয়ে দিনভর সরগরম রইল রাজনীতি। 

তৃণমূল আমলেও বারবার অশান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।গত সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সঙ্গে উই দ্য ইন্ডিপেন্ডেন্ট বা WTI-এর সংঘাতে উত্তেজনা তৈরি হয়েছিল।এর আগে, ২০২৫-এর পয়লা মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তৎকালীন শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বেনজির বিক্ষোভ হয়েছিল। তার মাঝেই শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। যা নিয়ে তখন রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি।এবার ফের একবার উত্তপ্ত হল যাদবপুর। এর আগে, ২০১৯ সালের ১৯ শে সেপ্টেম্বর , ABVP-র একটি অনুষ্ঠানে যোগ দিতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। ২০১৬-র মে মাসে, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’ নামে একটি ছবির প্রদর্শনী ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল যাদবপুর ক্যাম্পাসে। 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Advertisement

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget