এক্সপ্লোর

CM Suvendu Adhikari : অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫০০০ টাকা পেনশন , পুজোর সময় ৩০০০ টাকা সব সাংবাদিকদের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে যুক্ত করা হল।     

কলকাতা : সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এখন থেকে সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় চিকিৎসার সুযোগ পাবেন। এর ফলে যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারেননি, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে যুক্ত করা হল।     

মুখ্যমন্ত্রীর ঘোষণা, এখন থেকে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসে ৫০০০ টাকা পেনশন দেবে রাজ্য সরকার। ২৫০০ হাজার টাকা থেকে বেড়ে সাংবাদিকদের পেনশন ৫০০০ টাকা করা হল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ঘোষণা, যাঁদের অ্যাক্রিডিটেশন কার্ড নেই, ডেস্কে কর্মরত, তাঁরাও পেনশন পাবেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'স্বাস্থ্য সাথীতে প্রাইভেট এবং মেনে মিলিয়ে রাজ্যে ১৭০০ হাসপাতালে চিকিৎসার সুযোগ সাংবাদিকরা পেয়েছেন। বর্তমানে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমাতে রাজ্যের ১৯০০ এবং দেশের প্রায় ৩৮ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে, পাঁচ লাখ টাকা পর্যন্ত।' মুখ্যমন্ত্রী বলেন, এই ছাতার তলায় আসবে বিভিন্ন রাজ্যের স্বনামধন্য হাসপাতালগুলি।   

মুখ্যমন্ত্রী বলেন, 'এটি একটি বাড়তি সুযোগ । দ্বিতীয়ত যারা আয়ুষ্মান ভারতে নথিভুক্ত আছেন সপরিবারে তাদেরকে আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড নেওয়ার প্রয়োজন নেই । ' মুখ্যমন্ত্রী  জানান, ' যাঁরা আয়ুষ্মান ভারতে যুক্ত হতে পারলেন না তাঁদেরকেই আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডে যুক্ত করলাম। বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের সপরিবারে এবং তার সূচনা আজকে এখানে হল' 

এছাড়াও কলকাতা ও জেলার সাংবাদিকরা পুজোর সময় আবেদন করলে ৩০০০ টাকা পাবেন বলে প্রতিশ্রুতি দিলেন তিনি । কলকাতা ও জেলার সাংবাদিকদের জন্য এই অনুদানের পরিমাণে কোনো ভেদাভেদ রাখা হয়নি, আবেদনকারীরা প্রত্যেকেই এই ৩ হাজার টাকা পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় আগের সরকার কলকাতার সাংবাদিকদের ২ হাজার টাকা ও জেলার সাংবাদিকদের ১ হাজার টাকা করে দিত। এটা ৩ হাজার করা হল এবার পুজো থেকে। এক্ষেত্রে সকলকে আবেদন করতে হত। এবার আর জেলা ও কলকাতা আলাদা রাখা হল না। যাঁরা আবেদন করবেন, তাঁরাই পাবেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে কোনও গঠনমূলক আলোচনা তিনি স্বাগত জানান। তবে, দেশপ্রেমের প্রশ্ন সবাই কঠোর মনোভাব নিয়ে চলবেন, আর্জি জানান মুখ্যমন্ত্রী।                              

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget