এক্সপ্লোর

Suvendu Adhikari : 'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষম এই মহিলাদের জন্য

নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা বিশেষভাবে সক্ষমরা  সাড়ে হাজার টাকা পেতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী। 

কলকাতা : পুজোর আগে বার্ধক্য ও বিধবা ভাতা বেড়ে হল দেড় হাজার টাকা। চাইলে বিধবা ভাতার বদলে অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যেতে পারে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তাছাড়া নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা বিশেষভাবে সক্ষমরা  সাড়ে হাজার টাকা পেতে পারেন বলে জানান শুভেন্দু অধিকারী। 

বিশেষভাবে সক্ষমদের মধ্যে কারা এই ভাতা পাবেন ? 

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, '১ লক্ষ ২৪ হাজার দিব্য়াঙ্গজন আমাদের বোন বা দিদি বেরিয়েছেন, যারা আপনাদের ২৫-৬০ বছর বয়সের মধ্য়ে পড়েন। আমরা ২টো ভাতা দিচ্ছি না, কেবলমাত্র দিব্য়াঙ্গজনদের বলেছি, তারা ২৫-৬০ বয়সি মহিলা যারা দিব্য়াঙ্গ, তারা দেড় হাজার টাকা ভাতাও পাবেন, সাথে ৩ হাজার টাকা অন্নপূর্ণাও পাবেন। অর্থাৎ তারা সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন।   

কাদের নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর? 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২৫-৬০ বয়সি মহিলা যারা বিধবা ভাতা নিচ্ছেন, তাঁরা সেই ভাতা সারেন্ডার করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, 'আপনাদের বয়স যাদের ৬০-এর মধ্য়ে, ২৫-৬০-এর মধ্য়ে, আপনারা দেড় হাজার টাকাটাকে সারেন্ডার করে, ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাতা নিন। আপনাদের তাহলে ৩ হাজার টাকা একটু বেশি অঙ্কের অর্থ আপনারা পাবেন। '  

অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা দিলেন আজ? 

গত জুন মাস থেকে ধাপে ধাপে উপভোক্তাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা। অগাস্টেও বহুজন এই প্রকল্পের টাকা পেয়েছেন। এবার সেপ্টেম্বরে এই টাকা দেওয়া হবে ১৭ সেপ্টেম্বর।  এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্ম দিন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য় অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও কিছু নিয়ন নীতি আমরা করেছি। ইতিমধ্য়ে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা অগাস্ট মাসে পেয়েছেন। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন। ১৭ সেপ্টেম্বর। আমরা টাকা ট্রান্সফার করব। সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্য়ে।' 

এইদিনই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য়ের অর্থনৈতিক অবস্থা মোটেই ভাল নয়। তিনি  বিগত সরকারকে কটাক্ষ  করে বলেন, ' অর্থনৈতিক শৃঙ্খলা না মানা এবং বিপুল পরিমাণে রাজস্ব হানি হওয়া বা চুরি হয়ে যাওয়া এবং কেন্দ্রীয় সরকারের নানা কর্মসূচিতে আমরা যুক্ত না হওয়ার ফলে, আমরা আজকে কার্যত অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্য়ের জায়গায় পরিণত হয়ে গেছিলাম। এখনও বেহাল অবস্থাতে আছি। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, আমাদেরকে ন্য়ূনতম আরও ১ বছর লাগবে বলে, আমি মনে করি। ' 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
Advertisement

ভিডিও

Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
BJP Leader News | সিপিএমকে সামাজিক বয়কটের ডাক দিয়ে বিতর্কে জড়ালেন বাদুড়িয়ার বিজেপি নেতা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget