এক্সপ্লোর

CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”

CM Suvendu On Nandigram Mamata TMC : রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর জামানত জব্দ হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী বললেন সৌগত ?

অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরী, কলকাতা: ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হবে। তার আগে নন্দীগ্রামে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর জামানত জব্দ হবে বলেও হুঁশিয়ারি শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। মুখ্যমন্ত্রী ডেকে ধমক দিলে পালাবে না? পাল্টা প্রশ্ন তুললেন সৌগত রায়। 

 

আরও পড়ুন, ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র

মাঝে আর প্রায় একটা সপ্তাহ। তারপরই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম উপনির্বাচন। আগামী ৬ অক্টোবর ভোট হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। তার আগে আক্রমণ-প্রতি আক্রমণে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,  আপনার জনসমর্থন শ্রীরামপুরে দেখতে পাওয়া গেছে।

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সভায় বিরাট জনসংযোগ দেখে নার্ভাস হয়ে তার প্রতিক্রিয়া। ১৯৯৮ সালে তৃণমূল তৈরি হওয়ার পর, রাজ্যে এই প্রথম কোনও নির্বাচন হচ্ছে, যেখানে EVM-এ থাকছে না তৃণমূলের জোড়াফুল চিহ্ন। কারণ ক্ষমতা হারানোর পর টুকরো টুকরো হয়ে গেছে তৃণমূল। আপাতত দলের নাম ও প্রতীক দুটোই ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় অস্থায়ী 'ফুটবলার' প্রতীকে প্রার্থী দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেখানেও প্রার্থিপদ প্রত্যাহার করে নেন নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। 
 
এনিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী বলেন,  আপনার (মমতা বন্দ্যোপাধ্যায়) পার্টি তো ৩-৪ টুকরো হয়ে গেছে। কে কী করছে তা বোঝাই যাচ্ছে না। এবার উপনির্বাচন হচ্ছে সেখানে, ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) পার্টির একজন প্রার্থী তো নিজেই চলে গেল। আর দ্বিতীয়, প্রতীকও তো বদলে গেছে। রেজিনগরে নতুন প্রতীকে একজন লড়ছেন। আপনার দলের প্রার্থীর জামানতও থাকবে না, দেখে নেবেন।' 

মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ  সৌগত রায় বলেন, রেজিনগরে আমাদের প্রার্থী লড়ছে। দেখা যাক কত ভোট পায়। ভোটের আগে এসব বলে লাভ নেই।' বর্তমানে জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে নামতে জোট বেঁধেছে বিরোধীরা। এমনকী, আন্দোলন নিয়ে সর্বভারতীয় স্তরে কাছাকাছি আসছে এ রাজ্যে চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল ও সিপিএম। প্রথমে চিঠি চালাচালি এবং তারপরে ফোনে কথাও হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির মধ্যে। যা নিয়েও এদিন আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। 
 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমি পরামর্শ দিচ্ছি, পশ্চিমবাংলায় বাকি থাকা অল্পকিছু কমিউনিস্ট আছেন, আর ওদের সঙ্গে নতুন দল মমতা AITC, নতুন দল। যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে TMC তৈরি হয়েছিল, সিপিএমের সঙ্গে যত ভাব ভালবাসা করবেন, কাল আপনার জন সমর্থন শ্রীরামপুরে দেখতে পাওয়া গেছে।'সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য  সুজন চক্রবর্তী বলেন, অন্যদল কে কোথায় কর্মসূচি নেবে এই ব্যাপারে আপনার মত সেটাও আদৌ গ্রহণযোগ্য নয়। এটা বাতুলতা। অপ্রয়োজনীয় কথা উনি বলছেন। যেখানে প্রয়োজন হবে সেখানেই আমরা আন্দোলনে থাকব। উপনির্বাচনের আগে মমতা-তৃণমূল ও বিজেপির চাপানউতোর যখন ক্রমশ বাড়ছ, তখন এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক মদন মিত্র। 

গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস বিধায়ক  মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং করে বিজেপিকে ঢুকিয়েছিলেন পশ্চিমবাংলায়। আর তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হচ্ছে আমাদের এই সহকর্মীদের। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ  সৌগত রায় বলেন, 'মদন মিত্র তো নির্বাচনের ফল বেরনোর পর অনেকদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন। হঠাৎ ওঁর বাড়িতে কোনওদিন ইডি রেড করল, তারপরে উনি ঋতব্রত-তৃণমূল কংগ্রেস হয়ে গেছে।' সবমিলিয়ে উপনির্বাচনের আগে তুঙ্গে উঠেছে চাপানউতোর। 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Advertisement

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget