এক্সপ্লোর

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কবে কোথায় কী কী কর্মসূচি ?

Suvendu Adhikari North Bengal Visit: মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষিণবঙ্গ দিয়ে জেলা সফর ইতিমধ্যেই শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শিবাশিস মৌলিক, কলকাতা : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, এমনটাই খবর মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে। জানা যাচ্ছে, আগামী বুধবার ২০ মে উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সেদিন শিলিগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর উত্তরকন্যাতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরপর ২১ মে বৃহস্পতিবার দুর্গাপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানেও একটি  প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। 

ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়িতে ফেরাতে 'জরিমানা' নিয়েছিল তৃণমূল ! রাজ্যে পালা বদলের পরেই টাকা ফেরাচ্ছে তারা 

মুখ্যমন্ত্রী হিসেবে দক্ষিণবঙ্গ দিয়ে জেলা সফর ইতিমধ্যেই শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ মে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপর ফলতায় সভা করেছেন। আগামী ২১ মে ফলতায় আবারও বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানকার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে শনিবার জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবার এবং ফলতা, ২ জায়গা থেকেই একাধিক কড়া বার্তা দিয়েছেন তিনি। ডায়মন্ড হারবার থেকে পুলিশের জন্য বার্তা দিয়েছেন। ফলতা থেকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে আর জি কর প্রসঙ্গ। এর পাশাপাশি ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকেও একহাত নিয়েছেন তিনি। 

এখানেই শেষ নয়। শান্তিপূর্ণ ভোট করার জন্য ফলতাবাসীর কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এও বলেছেন, ১ লক্ষ মার্জিনে জেতাতে হবে বিজেপি প্রার্থীকে। আর উদযাপন করতে হবে সুষ্ঠু ভাবে। কোনও অশান্তি, হিংসার ঘটনা রেয়াত করা হবে না, সেই বার্তাও স্পষ্টভাবেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তিনি। আর রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। দায়িত্বে আসার পর থেকেই একদম অ্যাকশন মোডে রয়েছেন তিনি। বেআইনি নির্মাণ থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থায় গাফিলতি কিংবা তোলাবাজি - এ রাজ্যে এসব যে আর কিছুই চলবে না এবং প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে তা সে অভিযুক্ত যেই হোক না কেন, বিগত কয়েকদিনে বেশ কয়েকবার এই কড়া বার্তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে কোথাও কোনও তোলাবাজি চলবে না, বেআইনি নির্মাণ থাকলে তা প্রয়োজনে ভেঙে দেওয়া হবে, স্বাস্থ্য ব্যবস্থা এবং পরিষেবায় বিন্দুমাত্র গাফিলতিও মেনে নেওয়া হবে না - এইসব বার্তা দেওয়ার পাশাপাশি ইতিমধ্যেই প্রচুর সদর্থক পদক্ষেপও নিয়ে ফেলেছে রাজ্য সরকার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget